নিজের হানিমুন নিয়ে এক অজানা কথা জানালেন বলি তারকা অনিল কাপুর
বিয়ের পর হানিমুন বা মধুচন্দ্রিমা এখন আর কোনও বিদেশি সংস্কৃতি নয়। তা ভারতে বহুল প্রচলিত অভ্যাস। কিন্তু বলি তারকা অনিল কাপুর জানালেন অন্য কথা।
বিয়ের পর কোথায় হানিমুনে যাবেন তা এখন বিয়ের অনেক আগে থেকেই স্থির করতে থাকেন হবু দম্পতিরা। হানিমুন বিয়ের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
বিদেশি পরম্পরা হলেও হানিমুন বিষয়টি অনেকদিনই ভারতীয় নবদম্পতির স্বপ্নে পরিণত হয়েছে। এবার তাঁদের হানিমুন নিয়ে এক অজানা কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড তারকা অনিল কাপুর।
তাঁর একটি শোতে কথা উঠেছিল কুইন সিনেমাটি নিয়ে। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে সফল। সেই সিনেমার প্রসঙ্গ সামনে আসতে অনিল কাপুর সরাসরি নিজের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন। জানান তাঁদের হানিমুনের কথা।
অনিল কাপুর জানান, তাঁর স্ত্রী সুনিতা হনিমুনে গিয়েছিলেন। তবে একাই। কারণ অনিল সঙ্গে যাননি। অনিল কাপুর অকপটেই জানান তিনি স্ত্রীর সঙ্গে হানিমুনে যাননি। সুনিতা একাই হানিমুনে যান।
সেই সঙ্গে অনিল কাপুর এটাও জানান যে তাঁর স্ত্রীই তাঁর জীবনের সত্যিকারের কুইন। আর চিরদিন তিনি অনিলের জীবনে কুইন হয়েই থাকবেন।
প্রসঙ্গত ১৯৮৪ সালে সুনিতাকে বিয়ে করেন অনিল কাপুর। তাঁদের ৩ সন্তান রয়েছেন। ২ মেয়ে সোনম ও রিয়া। ১ ছেলের নাম হর্ষবর্ধন। এঁদের মধ্যে সোনম নিজেই রূপোলী পর্দার পরিচিত মুখ। একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। সিনেমার পাশাপাশি অনিল কাপুর এখন একটি শো করছেন। যার নাম ইন্ডিয়া কা টপ ১ পারসেন্ট, দ্যা অনিল কাপুর শো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











