National

আজ চালু হচ্ছে মেট্রোর পিঙ্ক লাইন

দিল্লির দক্ষিণ অংশ থেকে উত্তর পশ্চিম অংশের মধ্যে সংযোগপ্রদানকারী মেট্রো লাইনের উদ্বোধন হতে চলেছে বুধবার। রিং রোড ধরে ২১ দশমিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করবে এই লাইন। মজলিস পার্ক থেকে দুর্গাবাই দেশমুখ সাউথ ক্যাম্পাস পর্যন্ত রুটে এদিন চালু হতে চলেছে এই পরিষেবা। তবে তা পিঙ্ক রুটের পুরোটা নয়। পুরোটা তৈরি হয়ে গেলে সেই ৫৮ কিলোমিটার পিঙ্ক লাইনই হবে দেশের সবচেয়ে লম্বা মেট্রোর রুট। যা দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন হিসাবে পরিচিত হবে।

বুধবার যেটুকু খুলছে তাতে থাকছে ১২টি স্টেশন। যে পথ অতিক্রম করতে সময় লাগবে ৩০ মিনিট। আপাতত এই রুটে ৬ কামরার ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ। এজন্য ১৯টি ট্রেন বরাদ্দ করা হয়েছে। কোনও গাড়িতেই কোনও চালক থাকবেন না। চালকবিহীন ট্রেনটি থাকবে রংবেরংয়ের চেয়ার। থাকবে যাত্রীদের জন্য অত্যাধুনিক সুবিধা।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *