National

একই পুরুষের গলায় মালা দিলেন ৩ বোন, কারণটা জানালেন পরিস্কার করে

একই পুরুষের গলায় মালা দিলেন ৩ বোন। কোনও মহিলাই স্বামীর অন্য পত্নী মেনে নিতে পারেননা। এই বোনেরা পারলেন কারণ সিদ্ধান্তের পিছনে রয়েছে অন্য কারণ।

একটি যুবকের গলায় মালা দিলেন ৩ সহোদরা। সাতপাকে আবদ্ধ হলেন। করলেন বিয়ে। একটি মন্দিরে তাঁরা বিয়ে করলেন। এই বিয়েতে দারুণ খুশি ৩ বোনই। স্বামীকে ভাগ করে নেওয়া নিয়ে তাঁদের এতটুকু খেদ নেই। বরং এটাই যেন তাঁরা চাইছিলেন। তাই এক পুরুষকেই জীবনসঙ্গী করলেন ৩ বোন।

সাধারণত কোনও মহিলাই স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননা। এখানে তো একেবারে স্ত্রীর সম্পর্ক! কিন্তু এ সিদ্ধান্ত ওই যুবকের নয়, বরং ৩ বোনের। তাঁরাই একসঙ্গে এক পুরুষকে জীবনসঙ্গী করেছেন। কিন্তু কেন? সে উত্তর নিজেরাই জানিয়ে দিয়েছেন ওই ৩ তরুণী।

ছোট থেকেই তাঁরা অভিন্ন হৃদয়। বোনেদের মধ্যে এমন সম্পর্ক তো থাকেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিয়ে হলে, আলাদা সংসার হলে সেই বন্ধন, মনে মনে থাকলেও একসঙ্গে এক জায়গায় থাকা সম্ভব হয়না।

এই ৩ বোন কিন্তু স্থির করেছিলেন তাঁরা তা করবেননা। তাঁরা কখনও নিজেরা আলাদা হবেন না। আজীবন তাঁরা একসঙ্গে থাকবেন। কিন্তু আলাদা আলাদা বিয়ে হলে তো তা সম্ভব হবেনা।

তাই তাঁরা একজন পুরুষকেই বেছে নিয়েছেন। যে যুবক তাঁদের রিল তৈরিতে সাহায্য করতেন তাঁকেই ৩ জন জীবনসঙ্গী করেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়।

অষ্টাদশী সন্তোষ, ১৯ বছরের সাবিত্রী এবং ২০ বছরের সরোজ, কন্টেন্ট ক্রিয়েটার এই ৩ বোন মিলে তাঁদের কাজে ক্যামেরায় সাহায্য করা বিকাশকে তাঁদের স্বামী হিসাবে বেছে নিয়েছেন। এদিকে হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই বিবাহের কোনও আইনি স্বীকৃতি নেই বলেই জানিয়েছেন আইন বিশেষজ্ঞেরা।

Show Full Article