National

আর শুকনো থাকবেনা, তার আগে শুকনো ঝলমলে আবহাওয়ায় ঠান্ডার নতুন রেকর্ড শ্রীনগরের

কাশ্মীরের আবহাওয়া ঝলমলে। মেঘমুক্ত পরিস্কার আকাশ। ফলে তরতর করে নামছে পারদ। আর বেশিদিন শুকনো থাকবেনা। তবে তার আগে শ্রীনগর ছুঁল মরসুমের সর্বনিম্ন অঙ্ক।

পশ্চিমবঙ্গে যেমন পরিস্কার আকাশ আর অনুকূল আবহাওয়ায় তরতর করে নামছে পারদ, তেমনই ঘটছে কাশ্মীরেও। কাশ্মীরে গত বেশ কয়েকদিন ধরেই আকাশ পরিস্কার। কোনও মেঘ বৃষ্টি নেই। কোনও ঝঞ্ঝা নেই।

আকাশ পরিস্কার থাকার হাত ধরে পারদ পতন হচ্ছে দ্রুত। খোদ শ্রীনগরের পারদ মরসুমের শীতলতম দিন হিসাবে ফের নতুন সর্বনিম্ন অঙ্ক ছুঁল। শ্রীনগরের পারদ রেকর্ড হয়েছে মাইনাস ২ ডিগ্রি।

এই মরসুমে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল। এখানেই শেষ নয়, আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। তবে এই পরিস্কার আকাশ আর বেশিদিন থাকবেনা।

আগামী ৩ ডিসেম্বর থেকেই বদলে যাবে কাশ্মীরের আবহাওয়া। ৩ ডিসেম্বরই কাশ্মীরে হানা দেবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হানা দেবে।

এই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত কাশ্মীরে আর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবেনা। ভিজে দিন কাটবে উপত্যকায়।

ভূমধ্যসাগরে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে। প্রভাব ফেলে নেপাল ও বাংলাদেশের আবহাওয়াতেও। পশ্চিমী ঝঞ্ঝার ঝাপটা কতটা আছড়ে পড়ে তার ওপর নির্ভর করে থাকে রবিশস্য চাষ কতটা ভাল হবে।

শীতের দিনে কাশ্মীরে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেয়। যার জেরে কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং অপেক্ষাকৃত নিচু জায়গায় বৃষ্টির দাপট বাড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article