National

পার্কে অন্য মহিলার সঙ্গে প্রেমিককে হাতেনাতে পাকড়াও, প্রেমিকাকে গাড়ির বনেটে তুলে দৌড়

প্রেমিকা তাঁকে অন্য মহিলার সঙ্গে পার্কে হাতেনাতে পাকড়াও করে ফেলেছেন। এটা বুঝে গাড়ির বনেটে প্রেমিকাকে তুলে গাড়ি চালিয়ে দিল যুবক।

তাঁর প্রেমিক যে পার্কে অন্য মহিলার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছে তা কোনওভাবে জানতে পেরে যান যুবতী। প্রেমিককে ওই অবস্থায় হাতেনাতে পাকড়াও করার জন্য পার্কে হাজির হন প্রেমিকা। সেখানে ২ জনকে দেখতেও পান। সোজা সামনে গিয়ে হাজির হন।

তাঁকে দেখে কিছুটা হকচকিয়ে যায় যুবক। অন্য মহিলার সঙ্গে তাকে পার্কে এভাবে একান্তে সময় কাটাতে যে প্রেমিকা দেখে ফেলবেন তা বোধহয় ঠাওর করতে পারেনি সে।

এদিকে অন্য মহিলাকে নিয়ে পার্কে ঘোরার জন্য প্রেমিকের সঙ্গে প্রবল ঝগড়া শুরু হয় যুবতীর। বেগতিক বুঝে সেখান থেকে দ্রুত বেরিয়ে নিজের গাড়িতে চড়ে যায় যুবক। পালানোর চেষ্টা করে পার্কের চত্বর থেকে।

তার প্রেমিকা তখনও রেগে ফেটে পড়ছেন। তিনি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। ওই যুবকের সঙ্গে তিনি কথা বলতে চান বলেও জানান। কিন্তু ওই ব্যক্তি আস্তে আস্তে গাড়ি এগিয়ে নিয়ে যেতে থাকে।

সামনে দাঁড়িয়ে থাকা যুবতী চলন্ত গাড়ির ধাক্কায় বনেটের ওপর ঝুঁকে যান। সে সময় তাঁকে বনেটের ওপর তুলে গাড়ি চালিয়ে দেয় যুবক। এতে ওই যুবতী আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতী নগরের জ্ঞানেশ্বর মিশ্র পার্কে। এই ঘটনার পর প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article