National

রাতে প্রবল বৃষ্টিতে জল ঢুকে নষ্ট হয়ে গেল ৫ হাজার বই

রাতে প্রবল বৃষ্টিতে ভেসে গেল ৫ হাজার বই। যা বইপ্রেমীদের মন খারাপ করে দিয়েছে। বই ভাসতে থাকে জলে। ক্ষতি সামাল দিতে কম দামে ছাড়ার সিদ্ধান্ত।

সামনেই গরমের ছুটি। আর সে সময় বাড়িতে পছন্দের বই পড়ার একটা প্রবণতা ছোটদের থাকেই। সেজন্য এসেছিল অনেক নতুন বইয়ের স্টক। তার সঙ্গে আগে থেকেই থাকা বই তো ছিলই। কিন্তু একটা রাতের বৃষ্টি যে এমন অবস্থা করে দেবে তা আন্দাজও করতে পারেনি বিখ্যাত এই বইয়ের দোকানের কর্তৃপক্ষ।

হাজার হাজার বই থাকা এই দোকানে রাতের প্রবল বৃষ্টির পর জল ঢুকতে থাকে। দোকানের মেঝে চলে যায় জলের তলায়। জলস্তর বাড়তে থাকে। পৌঁছে যায় বইয়ের কাছে। জলে ভাসতে শুরু করে বই। একটা দুটো নয়, ৫ হাজার বই জলে থসথসে হয়ে ভিজে গেছে। যাদের পুরনো অবস্থায় ফেরানো আর সম্ভব নয়।

বেঙ্গালুরু শহরের চার্চ স্ট্রিটে রয়েছে বুকওয়ার্ম নামে একটি বইয়ের দোকান। যা শহরের ছোট থেকে বড়, সব বয়সের বইপ্রেমীদের পছন্দের ঠিকানা। সেই বুকওয়ার্ম-এই ঘটেছে ঘটনাটি।

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির জেরে এই দোকানটিতে জল ঢুকতে শুরু করে। যা ভাসিয়ে নিয়ে যায় বিভিন্ন বই। বইগুলির যা পরিস্থিতি তাতে অনেকগুলিই আর শুকিয়েও লাভ নেই।

কিছু বই রোদে শুকিয়ে নিয়ে তারপর কম দামে তা ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে বুকওয়ার্ম কর্তৃপক্ষ। প্রসঙ্গত গতবছর কলকাতার কলেজ স্ট্রিটেও অনেক বই বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়। সেইসব ভেজা বই বিক্রি করার জন্য একটি বইমেলাও অনুষ্ঠিত হয়।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *