National

প্রেমের টানে পালিয়ে ভিন দেশে মা, ২ সন্তান নিল চমকে দেওয়া সিদ্ধান্ত

বাড়ি থেকে প্রেমের টানে পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু তিনি যদি ২ সন্তানের মা হন আর তিনি নাটকীয়ভাবে পাশের দেশে পালিয়ে যান তাহলে নজর কাড়ে।

কিশোরী বা তরুণীরা বাড়ির অমত দেখলে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যান। এটা কতবার এ দেশে ঘটেছে তার সংখ্যা হয়তো গুনে বলা মুশকিল।

কিন্তু প্রেমের টানে ২ সন্তানকে বাড়িতে ফেলে রাতারাতি কাউকে কিছু না জানিয়ে দেশের গণ্ডি পার করে পাশের দেশে যদি কোনও মহিলা পালিয়ে যান তা নজর কাড়ে বৈকি।

কদিন আগেই পাকিস্তান থেকে প্রেমের টানে লুকিয়ে ভারতে চলে আসেন সীমা হায়দর। যাঁকে গুপ্তচর বলেও সন্দেহ করা হয়। তাঁকে দেশে ফেরত পাঠানোর চেষ্টাও শুরু হয়েছে।

এরমধ্যেই ঠিক উল্টোটা ঘটে গেল। এবার ভারত থেকে পাকিস্তানে পালিয়ে গেলেন ভারতের গৃহবধূ ২ সন্তানের মা অঞ্জু রাফাল। স্বামী সন্তান সংসার ফেলে কেবল ফেসবুকের পরিচয় হওয়া যুবকের টানে তিনি ভারত থেকে রাতারাতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পালিয়ে যান। বাড়ির কেউ জানতেও পারেননি তিনি কোথায়!

২০২০ সালেই অঞ্জু তাঁর পাসপোর্ট তৈরি করেছিলেন। আর এই ২০২৩ সালের ২০ জুলাই রাজস্থানের ভিওয়ান্ডির বাসিন্দা অঞ্জু রাতারাতি পালিয়ে ২ দিন পর সোশ্যাল মাধ্যম মারফত ফোন করে স্বামীকে জানান তিনি পাকিস্তানের লাহোরে এসেছেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে। কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন।

যদিও পরিবার এই ঘটনার পর অঞ্জুকে নিয়ে কিছু ভাবতে রাজি নয়। তাঁর ২ সন্তান জানিয়ে দিয়েছে তারা তাদের বাবার সঙ্গেই থাকবে। মাকে নিয়ে আর চিন্তা করা বা তাঁকে গুরুত্ব দিতে রাজি নয় ২ সন্তানই। অঞ্জুর স্বামীও এই ঘটনার পর স্ত্রীর সম্বন্ধে নির্বিকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *