National

ট্রাফিক আইন ভাঙলেন স্বামী, স্ত্রী ঘরে বসে জেনে গেলেন স্বামীর অন্য প্রেমিকা আছে

রাস্তায় ট্রাফিক আইন ভাঙলেন স্বামী। আর ঘরে বসে স্ত্রী জেনে গেলেন স্বামীর অন্য প্রেমিকা আছে। স্বামী বাড়ি ফেরার পর যা হওয়ার তাই হল।

স্ত্রী কিছুই জানতেন না। কিন্তু অন্য এক তরুণীর সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২ জনে একসঙ্গে ঘোরাঘুরিও করছিলেন। এভাবেই প্রেমিকাকে বাইকে চাপিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

তিনি হয়তো কল্পনাও করতে পারেননি তাঁর এই প্রেমিকাকে পিছনে বসিয়ে বাইক ভ্রমণের কথা স্ত্রীর কানে পৌঁছে যাবে আইনি প্রক্রিয়া মেনে। বাড়িতে স্ত্রীর কাছে তাঁর স্বামীর অন্য তরুণীকে বাইকে বসিয়ে ঘোরার ছবি পৌঁছে যায়। সঙ্গে একটি চালানও। যা পাঠায় খোদ ট্রাফিক বিভাগ।

ঘটনাটি যা ঘটে তা হল ওই ব্যক্তি প্রেমিকাকে পিছনে বসিয়ে বাইকে যাওয়ার সময় তাঁর মাথায় হেলমেট ছিলনা। এদিকে বাইকটি ওই ব্যক্তির স্ত্রীর নামে কেনা। ফলে হেলমেট না পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ছবি সহ জরিমানার চালান ওই ব্যক্তির স্ত্রীর মোবাইলে পৌঁছে দেয় ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগের হেলমেটহীন সেই বাইক চালানোর ছবিতে স্বামীর বাইকে অন্য মহিলাকে দেখার পর আর স্থির থাকতে পারেননি স্ত্রী। স্বামী বাড়ি ফিরলে শুরু হয় তুলকালাম।

ওই ব্যক্তি বোঝানোর চেষ্টা করেন ওই তরুণীকে তিনি চেনেন না। কেবল লিফট দিয়েছিলেন। কিন্তু সেসব কানে তোলেননি রেগে আগুন স্ত্রী। তিনি সোজা পুলিশে অভিযোগ দায়ের করেন। যার জেরে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কেরালার ইডুক্কিতে। ট্রাফিক আইন ভঙ্গ করে যে স্ত্রীর কাছে এভাবে ধরা পড়ে যাবেন তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই ব্যক্তি।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *