National

রাত পোহালেই ৫ রাজ্যে ভোটের ফল

রাতটা কাটার অপেক্ষা। মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বছর ঘুরলেই ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে এই ফলাফলকেই সেমিফাইনাল হিসাবে নিচ্ছে সব দল। এর ফলাফল অনেকটাই ছাপ ফেলবে লোকসভা নির্বাচনে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। নিজেদের জনমানসে অবস্থানও অনেকটাই পরিস্কার হয়ে যাবে সব দলের কাছে।

ভোট পরবর্তী সমীক্ষা বলছে রাজস্থানে বিজেপি ক্ষমতা হারাতে পারে। তেলেঙ্গানা ধরে রাখতে পারে টিআরএস। অন্যদিকে মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে সমীক্ষা। তবে সব জল্পনার অবসান হতে আর কিছু সময়ের অপেক্ষা। যেখানে লোকসভার আগে বিরোধীরা জমাট বাঁধার চেষ্টা চালাচ্ছে সেখানে আদৌ তারা কতটা সফল হতে পারে তাও পরিস্কার হবে। আবার বিজেপি তাদের জেতা রাজ্যগুলিতে কেমন ফল করে সেদিকেও নজর থাকবে সকলের।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *