National

ব্রিকস সম্মেলনে ডিনারে কি খেলেন রাষ্ট্রনেতারা, রইল সেই খাদ্যতালিকা

ব্রিকস সম্মেলনে দিল্লি সরগরম। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা হাজির হয়েছেন এই সম্মেলনে। সেখানে তাঁদের এলাহি ডিনারের আয়োজনে খাদ্যতালিকায় কি কি খাবার জায়গা পেল।

ব্রিকস সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপম সরগরম। সেখানে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা হাজির। হাজির রাশিয়ার ভ্লাদিমির পুতিন থেকে চিনের শি জিনপিং এবং আরও নানা দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্মেলন উপলক্ষে একটি ডিনারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ডিনারের মেনুতে ভারতীয় ঘরানার খাবারের এলাহি আয়োজন নজর কেড়েছে।

খাওয়ার শুরুতেই অর্থাৎ স্টার্টারে ছিল সরষে, নারকোল এবং কারিপাতা দিয়ে তৈরি বেসনের রোল। নাম খান্ডভি মিলে ফিউলে। যা সাজানো হয়েছিল কেশর আম, মাইক্রো গ্রিন এবং হালকা সাদা দইয়ের মোড়কে। এছাড়া ছিল খুম্ব গালৌটি, গ্রিলড মাশরুম কাবাব সহ আরও বেশ কয়েকটি খাবার।

প্রধান মেনুতে ছিল ভিন্ন স্বাদের নানা আকর্ষণীয় পদ। ছিল টমেটো গ্রেভিতে ডোবানো পনিরের টুকরো দিয়ে পনির লাবাবদার। আর ছিল হিমালয়ের বিশেষ ধরনের মাশরুম দিয়ে পদ। ছিল একটি বিশেষ ধরনের গাছ থেকে পাওয়া অঙ্কুর। যার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল কেশর, কিসমিস এবং কাঠ বাদাম।

এগুলিকে একসঙ্গে রাঁধা হয়েছিল সুস্বাদু একটি পদের রূপ দিতে। ছিল দক্ষিণ ভারতীয় খাবারের ছোঁয়া। সেখানে ছিল গাজর ও বিনের পোরিয়াল। ছিল টমেটো আর কারিপাতা দিয়ে রাঁধা অড়হর ডাল। নাম থাক্কালি বেলে সারু। তার সঙ্গে ছিল মিলেটের স্বাদ যুক্ত বাসমতী চালের ভাত। ছিল বিটের ঠান্ডা রায়তা।

মিষ্টির তালিকায় ছিল পুরনো দিল্লির বিখ্যাত ফ্রুট ক্রিম দিয়ে জিলিপি। ছিল শাতুত ফিরনি। যা তৈরি হয় চাল, দুধ, মিষ্টি মালবেরি এবং স্বর্ণতবক দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article