বিশ্বের সবচেয়ে চওড়া রাস্তাটি ৮২০ ফুটের, রাস্তাটি যেখানে আছে সে স্থান সকলের চেনা
বিশ্বের অনেক রাস্তাই চওড়া হয় গাড়ি চলাচলের সুবিধার কথা মাথায় রেখে। কিন্তু এরমধ্যে সবচেয়ে চওড়া রাস্তাটি রয়েছে যেখানে সে জায়গার সঙ্গে ফুটবল জড়িয়ে আছে।
বিশ্বজুড়ে অনেক চওড়া রাস্তা রয়েছে। ভারতেও চওড়া রাস্তা অনেক রয়েছে। ৬ লেনের রাস্তাও নতুন নয়। এমনই রয়েছে বিশ্বের নানা প্রান্তে। শুধু ৬ লেন কেন, ৮ লেন বা এমন অনেক চওড়া রাস্তার খোঁজ পাওয়া যায়। কিন্তু কেবল লেনের সংখ্যা দেখলেই যে সে পথ সবচেয়ে চওড়া হবে এমন কথা নেই।
বিশ্বের সবচেয়ে চওড়া রাস্তাটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে। অর্থাৎ সেটা আজকের কথা নয়। সে সময় সেই পথকে ৬ লেনের সড়ক হিসাবে তৈরি করা হয়েছিল।
কিন্তু তা চওড়ায় ছিল তাক লাগিয়ে দেওয়ার মত। ৮২০.২ ফুট চওড়া রাস্তা সেটি। যার ওপর দিয়ে আজও বহু গাড়ি প্রতিদিন যাতায়াত করে চলেছে। বেশ ব্যস্ত রাস্তা এটি।
এখন প্রশ্ন হল কোথায় রয়েছে পৃথিবীর সবচেয়ে চওড়া রাজপথ? এটি রয়েছে ফুটবলের দেশ ব্রাজিলে। ব্রাজিলের রাজধানী শহর ব্রাসিলিয়ায় রয়েছে এই রাস্তাটি। নাম মনুমেন্টাল অ্যাক্সিস।
রাস্তাটি সাকুল্যে ২.৪ কিলোমিটার লম্বা। শুরু হয়েছে ব্রাসিলিয়ার মিউনিসিপাল প্লাজা থেকে। আর শেষ হয়েছে প্লাজা অফ দ্যা থ্রি টাওয়ার্স-এ। রাস্তার মাঝে রয়েছে বুলেভার্ড। রাস্তাটি ৬ লেনের।
কিন্তু এটি চওড়ায় এতটাই বড় যে বিশ্বের আর কোনও রাস্তাই এতটা চওড়া নয়। তবে এটাও উল্লেখযোগ্য যে ৬ লেনের চেয়েও অনেক বেশি লেনের রাস্তা পৃথিবীতে রয়েছে। তবে লেন বেশি হলেও সেসব রাস্তা চওড়ায় মনুমেন্টাল অ্যাক্সিস-এর ধারেকাছেও নয়।











