Horoscope

কন্যা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কন্যা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলোয় আনন্দের মধ্যেও একটা অজানা অস্থিরতা বর্তমান থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে মানসিক অতৃপ্তি দেখা দেবে।

আর্থিক সচ্ছলতা বজায় থাকলেও কিছু বিষয়ে উদ্বেগ বাড়বে। শারীরিক দিক থেকে মাঝেমধ্যে অস্বস্তিবোধ করবেন। গৃহে আত্মীয় ও স্বজন সমাগম হবে। বাড়িতে ছোটখাটো কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে।

কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দেবালয় ভ্রমণ যোগ। কোনও সুন্দর উপহার কিংবা নতুন দ্রব্যলাভ মনের আনন্দ বৃদ্ধি করবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। কারও দীক্ষালাভের সম্ভাবনা রয়েছে।

সামান্য অভিমান কিংবা ভুল বোঝাবুঝি পারিবারিক শান্তির অন্তরায় হতে পারে। তবে উৎসবের শেষভাগে মানসিক স্বস্তি কিছুটা বৃদ্ধি পাবে।

প্রেমিক প্রেমিকাদের পুজোর দিনগুলো মোটের উপর আনন্দেই কাটবে। প্রিয়জনের কাছ থেকে মনোমতো উপহার লাভের সম্ভাবনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *