Horoscope

মকর রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মকর রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো দেহমন, সংসার ও কর্মজীবনের কিছু চাপ ও অস্থিরতার মধ্যে কাটবে। পারিবারিক পরিস্থিতি সবসময় প্রীতিকর নাও থাকতে পারে। তবে এর মধ্যেও হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে।

অর্থভাগ্য মোটামুটি প্রসন্ন। কমবেশি অর্থাগম হলেও ব্যয়ের চাপ কমবে না। কোনও অর্থ কিংবা নতুন দ্রব্যলাভ হতে পারে। মূল্যবান জিনিস হারিয়ে ফেলার আশঙ্কা থাকায় সতর্ক থাকা প্রয়োজন।

চলাফেরার সময় পায়ে আঘাত কিংবা মচকে যাওয়ার বিষয়ে সাবধান থাকুন। নিকট আত্মীয়ের গৃহে কোনও শুভ অনুষ্ঠানে নিমন্ত্রিত হবেন। দেবালয় ভ্রমণ যোগ।

পুজোর খাওয়াদাওয়া ভালোই হবে। কোনও সংবাদ সাময়িক উদ্বেগের সৃষ্টি করতে পারে। প্রেমিক প্রেমিকাদের কখনও আনন্দ আবার কখনও অভিমান ও বিষণ্ণতার মধ্যে সময় কাটবে। উৎসবের শেষদিকে সম্পর্কের অস্বস্তি কিছুটা কমতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *