Horoscope

সিংহ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। সিংহ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

গত বছরের তুলনায় এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো অনেকটাই ভালো কাটবে। কর্মক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকলেও যোগাযোগ ও কাজের অগ্রগতি বজায় থাকবে।

অর্থভাগ্য প্রসন্ন। কমবেশি অর্থাগম হবে। তবে হঠাৎ কিছু অর্থ অকারণ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্য মাঝেমধ্যে অস্বস্তির সৃষ্টি করবে। কোনও আত্মীয়ের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনার পরিবর্তন হতে পারে।

নিজ কিংবা নিকট আত্মীয়ের গৃহে শুভ অনুষ্ঠানে নিমন্ত্রিত হবেন। কোনও পুরনো দেবালয় ভ্রমণ যোগ। কাউকে ভুল বুঝে সাময়িক মানসিক অশান্তি ভোগ করতে পারেন। পুজোর খাওয়াদাওয়া ও বেড়ানোয় আনন্দ পাবেন।

কোনও সুসংবাদ মনের প্রফুল্লতা বৃদ্ধি করবে। প্রেমিক প্রেমিকাদের পারস্পরিক আন্তরিকতা ও প্রীতি বাড়বে। কোনও পরিকল্পনা ছাড়াই দুজনে দেবালয় কিংবা কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *