তুলা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। তুলা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।
এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।
এবারের উৎসবের দিনগুলোয় মানসিক অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনও পরিকল্পনা আশানুরূপ ফলপ্রসূ না হওয়ায় হতাশার সৃষ্টি হবে। কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি ও সময় নষ্ট হতে পারে।
আত্মীয় কিংবা পরিচিত কারও সঙ্গে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ দেখা দেবে। আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কমবেশি অর্থাগমের পাশাপাশি অপ্রত্যাশিত কিছু অর্থ কিংবা দ্রব্যলাভ হতে পারে। তবে ব্যয়ের চাপও থাকবে।
স্বাস্থ্য খুব একটা স্বস্তিদায়ক হবে না। প্রাচীন কোনও দেবীমন্দির ভ্রমণ যোগ। গৃহে ছোটখাটো কোনও শুভ অনুষ্ঠান হবে। ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি ও কারও দীক্ষালাভ হতে পারে। শত্রু দ্বারা বিশেষ ক্ষতির আশঙ্কা নেই।
উপহার পেলেও তা পুরোপুরি মনের মতো নাও হতে পারে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি বৃদ্ধি পাবে। উভয়ের মেজাজের অস্থিরতা সম্পর্কে সাময়িক দূরত্ব সৃষ্টি করতে পারে।











