Horoscope

মিথুন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মিথুন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

এবারের উৎসবের দিনগুলো দেহমন, সংসার ও কর্মজীবনকে কেন্দ্র করে বেশ অস্থিরতার মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে বাধা ও মানসিক চাপ বর্তমান থাকবে। আর্থিক অবস্থা খুব একটা স্বস্তিদায়ক হবে না। আয় চললেও ব্যয়ের চাপ বৃদ্ধি পাবে।

কারও সঙ্গে কথা দিয়ে কথার খেলাপ হতে পারে। সামান্য বিষয় নিয়ে আত্মীয় কিংবা পরিচিতদের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হবে। মেজাজ প্রায়ই খিটখিটে থাকবে। গৃহে ছোটখাটো কোনও শুভ কর্মানুষ্ঠান হতে পারে। কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

কাউকে কিছু দিয়ে আনন্দিত হলেও নিজে প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণ যোগ। অযাচিত কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা।

পুজোর আনন্দ মাঝেমধ্যে বিঘ্নিত হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অস্থিরতা ও অভিমানজনিত অশান্তি থাকবে। তবে উৎসবের শেষদিকে কোনও প্রিয়জনের সান্নিধ্য সাময়িক স্বস্তি দিতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *