Horoscope

কর্কট রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কর্কট রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অধিকাংশ দিনই কমবেশি মানসিক উদ্বেগ ও অস্থিরতার মধ্যে কাটবে। স্বাস্থ্য মাঝেমধ্যে বিব্রত করবে। পারিবারিক জীবনে কিছু অস্বস্তি বর্তমান থাকবে।

আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কর্মক্ষেত্র চলবে গতানুগতিক ধারায়। গৃহে আত্মীয় ও অতিথিদের আগমন প্রত্যাশার তুলনায় কম হতে পারে। কোনও শুভ প্রচেষ্টায় বাধা এলেও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।

অনিচ্ছা সত্ত্বেও কোনও দেবালয় ভ্রমণ হতে পারে। কোনও সংবাদ সাময়িক মানসিক অশান্তির সৃষ্টি করবে। নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

পুজোর দিনগুলোয় কিছু আনন্দের মুহূর্ত এলেও মনের উপর চাপ সম্পূর্ণ কাটবে না। প্রেমিক প্রেমিকাদের সামান্য বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হবে। তবে পুজোর উপহার কিংবা প্রিয়জনের কোনও আচরণ মনের আনন্দ বৃদ্ধি করবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *