Horoscope

মেষ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ১০ অক্টোবর থেকে ভাইফোঁটা ১১ নভেম্বর পর্যন্ত রাশিফল

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মেষ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

এবার দুর্গাপুজো শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিজয়াদশমী ২১ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো ও দীপাবলি। উৎসবের সমাপ্তি ১১ নভেম্বর ভাইফোঁটায়।

এই দীর্ঘ উৎসবের দিনগুলো কেমন কাটবে ১২টি রাশির জাতক জাতিকাদের? কারও অর্থভাগ্য থাকবে প্রসন্ন, কারও কর্মজীবনে বাড়বে অস্থিরতা। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থ কিংবা মূল্যবান উপহার। আবার কারও প্রেমের সম্পর্কে দেখা দিতে পারে সাময়িক মনোমালিন্য। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত কার দেহমন কেমন থাকবে, অর্থভাগ্য কতটা সহায় হবে, প্রেম ও পারিবারিক জীবনে কী ঘটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

এবারের দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দিনগুলো মানসিক দিক থেকে খুব একটা স্বস্তিদায়ক হবে না। দেহমনে অস্থিরতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মাঝেমধ্যেই বিব্রত করতে পারে। কর্মক্ষেত্র নিয়ে প্রচ্ছন্ন উদ্বেগ বর্তমান থাকবে।

অর্থাগম গতানুগতিক হলেও অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। সামান্য বিষয়কে কেন্দ্র করে আত্মীয় কিংবা পরিচিত কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কোনও উপহার কিংবা দ্রব্যলাভ হলেও প্রত্যাশা পূরণ হবে না।

কোনও কাজে বেরিয়ে অকারণ ঘোরাঘুরি। প্রাচীন কোনও দেবালয় ভ্রমণ হবে। পুজোর আনন্দের মধ্যেও মাঝে মাঝে হতাশা মনকে ভারাক্রান্ত করবে। কোনও কথা দিয়ে তা রক্ষা করতে অসুবিধা হতে পারে।

রাগ ও অধৈর্যভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি থাকবে। তবে উৎসবের শেষভাগে ভুল বোঝাবুঝি কাটিয়ে প্রীতি বৃদ্ধির সুযোগ আসবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *