Entertainment

জীবনের প্রথম রোজগার, কবে এবং কত টাকা পেয়েছিলেন, সব খুলে বললেন অনিল কাপুর

ভারতীয় সিনেমায় একটি উজ্জ্বল নাম অনিল কাপুর। যাঁর ঝুলিতে অনেক সুপারহিট সিনেমা রয়েছে। তাঁর প্রথম রোজগার কত হয়েছিল। কবে হয়েছিল। সব অকপটে জানালেন অনিল কাপুর।

ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের পরিচিত মুখ অনিল কাপুর। সফল অভিনেতা। সফল তারকা। বলিউডে দীর্ঘদিন ধরে নিজের একটা আলাদা জায়গা ধরে রেখেছিলেন অনিল কাপুর। এখনও তিনি পর্দায় এলে একটা আলাদা মাত্রা পায় সিনেমা।

এখন তিনি প্রবীণ অভিনেতা। সেই অনিল কাপুর এবার তাঁর প্রথম রোজগারের কথা খুলে বললেন। কত টাকা রোজগার করেছিলেন তাও জানালেন।

অক্ষয় কুমারের একটি টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর জানান, সেটা ছিল ১৯৭৬ সাল। তখনও মুম্বইয়ের ওরলিতে দূরদর্শনের একটি স্টুডিও ছিল। তিনি সেখানে হাজির হয়েছিলেন। দূরদর্শনের একটি অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সে সময় তিনি আড়াইশো টাকা পান। সেটাই ছিল তাঁর জীবনের প্রথম রোজগার। এখন কোটিপতি অনিল মোটা অর্থের পারিশ্রমিক নেন। কিন্তু আজও দূরদর্শনে কাজ করে জীবনে প্রথম রোজগার করা ২৫০ টাকার কথাটা তিনি ভুলতে পারেননি।

অনিল আরও জানান, এখন তিনি অনেক খোঁজ করেন। চেষ্টা করেন দূরদর্শনের সেই অনুষ্ঠানটি যদি পাওয়া যায়। কিন্তু তা তিনি এখনও পাননি। তিনি আরও জানান, ছোট পর্দায় কাজ করাটা তাঁর বাবা মাও দেখেছিলেন। তাঁরা খুশি হয়েছিলেন।

নিজেকে সেদিন প্রথমবারের জন্য ছোটপর্দায় দেখাটা তাঁর একটা দারুণ অভিজ্ঞতা। যা তাঁকে আগামী দিনে আরও কাজ করার প্রেরণা দিয়েছিল বলেও অকপটে জানান অনিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *