Entertainment

খেলনা পিস্তল তাক করতেই অভিনেত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিল পুলিশ

মার্কিন জনপ্রিয় টিভি সিরিয়াল বা শো-তে তিনি ছিলেন পরিচিত মুখ। নাম ভানেশা মার্কুইজ। থাকতেন লস অ্যাঞ্জেলসের অদূরে পাসাদেনা নামক জায়গায়। সেখানেই তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ। গত বৃহস্পতিবারের কথা। বাড়িতে একাই ছিলেন ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল সেবামূলক কাজে। যা পুলিশের একটি অন্যতম কাজ। তাঁর সঙ্গে বসে এক পুলিশকর্মী আলোচনা করছিলেন।

অভিযোগ, বেশ কিছুক্ষণ কাটার পর আচমকাই ভানেশা একটি পিস্তল উঁচিয়ে সরাসরি তাক করেন ওই পুলিশকর্মীর দিকে। এটা দেখা মাত্র অন্য এক পুলিশকর্মী তাঁকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিনেত্রী। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও পরে দেখা যায় যে পিস্তলটি তিনি পুলিশকর্মীর দিকে তাক করেছিলেন তা খেলনা পিস্তল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জনপ্রিয় অভিনেত্রীর এমন মৃত্যুতে মার্কিন মুলুকে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *