পার্টির মধ্যেই রণবীর সিংয়ের ছেঁড়া প্যান্ট সেলাই করেছিলেন দীপিকা পাড়ুকোন
পার্টির মধ্যেই ছিঁড়ে গিয়েছিল প্যান্ট। অনুষ্ঠানের মাঝেই এক কোণায় বসে রণবীরের সেই ছেঁড়া প্যান্ট সেলাই করেছিলেন স্ত্রী দীপিকা পাড়ুকোন।
বলিউডের সেলেব্রিটি দম্পতিদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। পর্দায় তাঁদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করে। তবে পর্দার বাইরেও যে তাঁদের রসায়ন কতটা মজবুত তার সাক্ষী একটি ঘটনা।
দীপিকা ও রণবীর একবার গিয়েছিলেন বার্সেলোনার একটি সঙ্গীত উৎসবে। সেখানে রণবীর তাঁর স্বভাবসিদ্ধ প্রবল এনার্জি নিয়ে নানারকম নাচে মেতে ছিলেন।
একটি শোয়ে উপস্থিত হয়ে দীপিকাই ঘটনাটার কথা সকলকে জানান। দীপিকা জানান, রণবীর সেদিন একটু ঢোলকা মত প্যান্ট পরেছিলেন। যা নাচার সময় ফেটে যায়।
রণবীর অপ্রস্তুত হয়ে পড়েন। তখন পার্টি চলছে। চারিদিকে অনেকে রয়েছেন। তারমধ্যে প্যান্ট ফেঁসে গেছে। এই অবস্থায় রণবীরকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী দীপিকা।
দীপিকা জানান, তিনি দ্রুত তাঁর ব্যাগ থেকে সূচ ও সুতো বার করেন। তারপর একটা কোণায় বসে সেই ছেঁড়া প্যান্টের অংশ সেলাই করতে শুরু করেন। ওই পার্টিতে বসে বলিউডের প্রথমসারির নায়িকা তাঁর স্বামীর প্যান্ট সেলাই করেছিলেন। এই ঘটনার কথা নিজেই সকলকে জানালেন দীপিকা।
সূচ সুতো তাঁর ব্যাগে রাখা এবং পার্টির মাঝেই স্বামীর সম্মান রক্ষায় তা বার করে সেলাই করার ঘটনার কথা দীপিকা জানানোর পর তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সাধারণ পরিবারের আর পাঁচজন স্ত্রীর মতই দীপিকার মত সেলেব্রিটিও যে প্রয়োজনে সূচ সুতো হাতে তুলে নিতে পারেন, তা যথেষ্টই নজরকাড়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











