Entertainment

কিসে তাঁর খুব ভয়, নিজেই জানালেন টাইগার

বলিউডের অ্যাকশন হিরো হিসাবে খুব দ্রুত প্রথম সারিতে উঠে এসেছেন তিনি। কিন্তু তিনিও ভয় পান। কিসে তা জানালেন নিজেই।

মুম্বই : বলিউড অ্যাকশন হিরো তিনি। তাঁর পেশীবহুল চেহারা, প্রায় অবিশ্বাস্য সব স্টান্ট, রবারের মত শরীরে দুর্দান্ত সব অ্যাকশন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফকে বলিউডে তাঁর নিজের একটা জায়গা করে নিতে সাহায্য করেছে। দর্শকদের তাঁর অ্যাকশন ভাল লাগছে। ইতিমধ্যেই তাঁর বাগী ও তার সিকুয়েলগুলি সুপারহিট। সেই তরুণ প্রজন্মের হার্টথ্রব টাইগার শ্রফ নিজেই জানালেন তিনি কিসে ভয় পান।

টাইগার শ্রফের বাগী হোক বা ওয়ার, সব সিনেমাতেই তাঁকে প্রয়োজনে অনেক উঁচু থেকে লাফ দিতে দেখা যায়। টাইগার জানিয়েছেন যখনই তিনি সিনেমায় উঁচু থেকে লাফ দেন তখনই তিনি ভয়ে চোখ বন্ধ করে নেন। কারণ উচ্চতায় তাঁর ভীষণ ভয়। তাই উঁচু থেকে নিচে তাকাতে পারেননা। চোখ বন্ধ করে অ্যাকশন দৃশ্য শ্যুট করেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ের কথা ফাঁস করার পাশাপাশি টাইগার জানতে চেয়েছেন আর কেউ উঁচুতে ভয় পান কিনা। সরাসরি উত্তর বড় একটা না পেলেও টাইগারকে কেউ লিখেছেন ফ্লাইং টাইগার, কেউ লিখেছেন ফিয়ারলেস টাইগার। কেউ আবার তাঁকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেতে ট্যুইটারে হ্যাশট্যাগ আস্ক টাইগার খোলার পরামর্শ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *