Entertainment

শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে উচ্ছ্বসিত বিখ্যাত বেলি ডান্সার

মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময়ের বেশ কিছু ছবি শাহরুখ খান হালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সেখানে তাঁর মেয়ে সুহানার ফ্যাশন দক্ষতা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়। হট প্যান্টের ওপর নীল ব্রা। ব্রায়ের ওপর বুক খোলা নীল সাদা জামা। জল ছিটিয়ে এসে ছড়িয়ে পড়েছে যুবতী সুহানার মুখের ওপর। এই ছবি হুহু করে ছড়াতে থাকে ইন্টারনেটে।

সুহানার মালদ্বীপের সেই ছবি নিয়ে চর্চার মধ্যেই এবার তাঁর নাচের দক্ষতা নিয়ে চর্চা শুরু হয়ে গেল। সৌজন্যে তাঁর নাচের শিক্ষিকা। সুহানা এখন নাচ শিখছেন বিশ্বখ্যাত বেলি ডান্সার সঞ্জনা মুথরেজার কাছে। সঞ্জনা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সুহানা খুব সুন্দর নাচেন। সেইসঙ্গে সুহানার সঙ্গে তাঁর নাচের একটি দৃশ্যও পোস্ট করেন।

সঞ্জনার মত একজন বিখ্যাত মানুষ এমন কথা জানানোর পর সুহানার নাচের গুণ নিয়ে ইন্টারনেটে চর্চা চালাচ্ছেন নেটিজেনরা। সঞ্জনার কাছে নাচ শিখছেন অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরও। গত ৩ বছর ধরে নাচ শিখছেন তিনি। সে তুলনায় সুহানা অনেকটা নতুন ছাত্রী সঞ্জনার। কিন্তু নিজের নাচের দক্ষতার গুণে ইতিমধ্যেই শিক্ষিকার মন জয় করে নিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *