Entertainment

কার গান শুনে কেঁদে ফেললেন শ্রদ্ধা কাপুর

‘ইয়ারাম’ সিনেমায় একটি গান রয়েছে ‘কাস ফির সে’। গানটি গেয়েছেন সিদ্ধান্ত কাপুর। খুব পরিচিত নাম নয়। ফলে অনেকেই বুঝতে পারবেন না তিনি কে। তিনি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের দাদা তথা শক্তি কাপুরের ছেলে। তিনি গায়ক। তিনি অভিনেতাও। দাদার গাওয়া সেই ‘কাস ফির সে’ গান শুনে কেঁদে ভাসালেন শ্রদ্ধা কাপুর। দাদার গলায় এত সুন্দর মানিয়েছে গানটি যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি।

শ্রদ্ধা ট্যুইট করে গানটির ভিডিও লিঙ্কও পাঠিয়েছেন। জানিয়েছেন গানটি শোনার পর তিনি কিছুতেই নিজের কান্না ধরে রাখতে পারেননি। দাদাকে অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা লিখেছেন, তাঁর চেনা মানুষদের মধ্যে অন্যতম সেরা মানুষটি তাঁর দাদা। তাঁর হৃদয়ের উজ্জ্বলতম দিকটি এই গানে প্রকাশ পেয়েছে। শ্রদ্ধা কাপুর ট্যুইট করেন এটি। দাদার প্রতি বোনের এই ভালবাসা ইতিমধ্যেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

বর্তমানে ‘বাগী ৩’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে শক্তি কন্যা শ্রদ্ধা। এছাড়া রেমো ডি’সুজার ‘স্ট্রিট ডান্সার ৩’-এও তাঁকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে তাঁর ভাই সিদ্ধান্ত কাপুর জুড়ওয়া সিনেমায় শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তারপর শ্যুট আউট অ্যাট ওয়াডলা, আগলি, জাঁবাজ, হাসিনা পার্কার, পল্টন বিভিন্ন সিনেমায় তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। হাসিনা পার্কার সিনেমায় তিনি ডন দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করেন। ইয়ারাম সিনেমায় তাঁকে অভিনয় করতেও দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *