Entertainment

রাজ কুন্দ্রা কাণ্ডে এবার মুখ খুললেন শার্লিন চোপড়া

নীল ছবি কাণ্ডে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলছেন নায়িকা থেকে মডেল অনেকেই। এবার মুখ খুললেন শার্লিন চোপড়া।

অভিনেত্রী শার্লিন চোপড়ার পরিচিতি তাঁর সাহসী অভিনয়ের জন্য। বিশ্বখ্যাত প্লেবয় ম্যাগাজিনে কোনও ভারতীয় হিসাবে তাঁরই নগ্ন ছবি প্রথম প্রকাশিত হয়। সেই শার্লিন চোপড়া এবার মুখ খুললেন রাজ কুন্দ্রা কাণ্ডে।

নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। হিন্দিতে সেখানে কথা বলতে দেখা গেছে শার্লিনকে।

শার্লিন ভিডিওয় দাবি করেছেন, রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তাঁকে বহু সাংবাদিক ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। সকলের জিজ্ঞাসা একই, যে তিনি রাজ কুন্দ্রা কাণ্ডকে কীভাবে দেখছেন? শার্লিন জানিয়েছেন, তিনিই প্রথম মানুষ যিনি রাজ কুন্দ্রা কাণ্ডে মহারাষ্ট্র সাইবার সেলকে প্রশ্নের উত্তর দিয়েছেন।

শার্লিন আরও বলেন, তাঁর হয়তো অনেক কিছু বলার আছে। কিন্তু রাজ কুন্দ্রার বিষয়টি এখন বিচারাধীন। তাই সে বিষয়ে তাঁর মুখ খোলাটা অনুচিত হবে।

শার্লিন সাংবাদিকদের পরামর্শ দিয়ে বলেন, তার চেয়ে বরং সাংবাদিকরা মহারাষ্ট্র সাইবার সেলের সঙ্গে যোগাযোগ রাখুন। যা প্রশ্ন করার তাদের করুন।

এমনকি এই মামলায় তিনি যে বক্তব্য মহারাষ্ট্র সাইবার সেলের সামনে পেশ করেছেন তার কিছু অংশ সাংবাদিকদের জানানোর জন্য মহারাষ্ট্র সাইবার সেলকে অনুরোধও করতে বলেন শার্লিন।

প্রসঙ্গত নীল ছবি তৈরি করা ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। রাজ কুন্দ্রা এখন মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *