Entertainment

জঙ্গলের রাজার সঙ্গে নিজের মিল খুঁজে পান শাহরুখ খান, কি মিল নিজেই জানালেন

লায়ন কিং বললেই ছোটদের মুখ চোখ ঝলমল করে ওঠে। বড়রাও কম যান না। শাহরুখ খান তো নিজের সঙ্গে লায়ন কিং মুফাসার মিল খুঁজে পান। কি মিল নিজেই জানালেন।

লায়ন কিং চরিত্রটির সঙ্গে সকলেই পরিচিত। লায়ন কিং মুফাসা নামে এক সিংহ এবং তার সন্তান সিম্বা। তাদের নিয়েই এ কাহিনি আবর্তিত। লায়ন কিং হল জঙ্গলের রাজা। তার আচরণও রাজার মত। রাজধর্ম পালন করতে যে নিজের পরোয়া করেনা।

সেই লায়ন কিংয়ের অ্যানিমেটেড ভার্সন ‘মুফাসা: দ্যা লায়ন কিং’ আসতে চলেছে। তাতে মুফাসার চরিত্রে গলা দিচ্ছেন শাহরুখ খান। কারণ এগুলির হিন্দি ভার্সন বানাতে গেলে হিন্দিতে ডাবিং করতে হয়। যেখানে হিন্দিতে ওই চরিত্রগুলিকে কথা বলাতে হয়।

তাতে লায়ন কিং জঙ্গলের রাজা মুফাসা-র চরিত্রের কণ্ঠ দেবেন শাহরুখ খান। লায়ন কিংয়ের সন্তান সিম্বার চরিত্রে কণ্ঠ দেবেন শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান। আর মুফাসা-র ছোট বয়সের চরিত্রের কণ্ঠ দেবে শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম।

শাহরুখ জানিয়েছেন, তিনি সিংহরাজ মুফাসা-র চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পান। মুফাসা এক পিতা, তিনিও এক পিতা। পিতৃত্বের ছোঁয়ায় তিনি মুফাসার সঙ্গে মিল পান।

সিনেমায় মুফাসার জীবটা যেভাবে দেখানো হয়েছে, তার পথচলা যেভাবে চিত্রায়িত করা হয়েছে, শাহরুখের মতে সেখানেও তাঁর মুফাসার সঙ্গে মিল রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *