Entertainment

কিরণ রাওয়ের প্রশংসা করেও সমালোচনার মুখে সলমন খান

আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় তৈরি লাপাতা লেডিজ দেখার পর কিরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েও তুমুল সমালোচনার শিকার সলমন খান।

আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর পরিচালনায় নির্মিত সিনেমা লাপাতা লেডিজ ইতিমধ্যেই যথেষ্ট তারিফ অর্জন করেছে। এবার সেই সিনেমা দেখলেন সুপারস্টার সলমন খান। তিনি সোশ্যাল মিডিয়ায় সে কথা জানানও।

সলমন জানান, তিনি তাঁর বাবার সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন। তাঁর দারুণ লেগেছে সিনেমাটি। সলমন কিরণ রাওয়ের পরিচালনায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

পরিচালক হিসাবে ডেবিউতেই এত সুন্দর একটি সিনেমার জন্য কিরণ রাওকে অভিনন্দনও জানান সলমন। বলিউডের ভাইজান যে এই সিনেমাটি দেখে মুগ্ধ তা তাঁর প্রতিটি লাইনে ফুটে উঠেছে।

কিরণ রাওয়ের এত প্রশংসার পরও কিন্তু তুমুল সমালোচনার শিকার হতে হল সলমন খানকে। কারণ তাঁর লেখায় থাকা একটি ভুল। সলমন খান কিরণ রাওকে পরিচালক হিসাবে তাঁর ডেবিউ সিনেমার জন্য অভিনন্দন জানান। আর সেখানেই তিনি ভুলটা করে ফেলেন।

আসলে কিরণ রাওয়ের এটি ডেবিউ সিনেমা নয়। ২০১০ সালে ধোবি ঘাট নামে একটি সিনেমা কিরণ তৈরি করেছিলেন। সেই সিনেমা দিয়েই তাঁর পরিচালক হিসাবে হাতেখড়ি। লাপাতা লেডিজ তাঁর পরিচালনায় দ্বিতীয় সিনেমা।

এই ভুলের জন্য সলমন খানকে নানা কটাক্ষ ও ব্যঙ্গের শিকার হতে হয় নেটিজেনদের কাছে। অনেকেই ধোবি ঘাটের কথা সলমন জানেননা বলে মজা করেছেন। এদিকে কিরণ রাওয়ের সিনেমার প্রশংসা করেও এই ভুলটির জন্য সলমনকে এভাবে নানাজনের কটাক্ষের শিকার হতে হল।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *