Entertainment

শ্যুটিং চলাকালীন নিজেই নিজের রক্ত পান করেছিলেন, জানালেন বিখ্যাত অভিনেতা

শ্যুটিং চলাকালীন নিজেই নিজের রক্ত পান করেছিলেন তিনি। কি হয়েছিল সেদিন। সেসব কথা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিখ্যাত অভিনেতা।

সিনেমার শ্যুটিংয়ে অনেক কিছুই তো করতে হয় অভিনেতাদের। তা বলে নিজের রক্ত পান! তাই আবার হয় নাকি! কিন্তু সেটাই হয়েছিল সেটে।

‘রেনফিল্ড’ নামে সিনেমাটি তৈরি হচ্ছিল। তারই শ্যুটিং চলছিল। সিনেমাটি ড্রাকুলার ওপর। ড্রাকুলার সিনেমা অনেকেই দেখেছেন। জানেন ড্রাকুলা ভয়ংকর দর্শন। সেই ড্রাকুলার ভূমিকায় অভিনয় করছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা নিকোলাস কেজ।

নিকোলাস জানান, অভিনয়ের জন্য তাঁর মেকআপ করা হয়েছিল। ড্রাকুলায় দাঁতের এক মস্ত ভূমিকা থাকে। ড্রাকুলার রূপ প্রদান করতে সেরামিকের নকল দাঁত পরিয়ে দেওয়া হয়েছিল নিকোলাস কেজকে।

নিকোলাস জানান, সেই সেরামিক-এর দাঁতগুলি যথেষ্ট ধারাল ছিল। তিনি ওই ধারাল নকল দাঁত দিয়ে বেশ কয়েকবার তাঁর ঠোট কামড়ে ফেলেন। খুবই ধারাল হওয়ায় ওই দাঁতের আঘাতে ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যায়। সেই ঠোঁট থেকে বার হওয়া রক্ত তিনি খেয়েও ফেলেন।

ফিমেল ফার্স্ট ইউকে-কে দেওয়া সাক্ষাৎকারে নিকোলাস কেজ এসব কথা জানিয়েছেন। নিকোলাস কেজ আরও জানান, তিনি ড্রাকুলার ভূমিকায় অভিনয় করা ক্রিস্টোফার লি-র ভক্ত। তিনি চাইছিলেন তাঁর মত যেন অভিনয় হয়।

Nicolas Cage
নিকোলাস কেজ, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

পুরো বিষয়টি সিনেমার পর্দায় যতটা পারা যায় বাস্তব করে তুলতে চাইছিলেন নিকোলাস কেজ। তাই হোটেলের ঘরেও তিনি ওই সেরামিক দাঁত পরে থাকার চেষ্টা করতেন। যাতে তা পরে অভিনয় করতে এবং কথা বলতে তাঁর অসুবিধা না হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *