১টা আমের দাম ১ লক্ষ, এই প্রথম রাম মন্দিরে সবচেয়ে দামি আম দিয়ে পুজো দিলেন এক কৃষক
রাম মন্দিরে ভগবান রামকে ১ লক্ষ টাকা দামের আম দিয়ে পুজো দিলেন এক কৃষক। বিশ্বের সবচেয়ে বেশি দামের আম দেওয়া হল রাম লালাকে।
রাম মন্দিরে গিয়ে অনেকেই ভগবান রামের উদ্দেশ্যে পুজো দিতে চান। মিষ্টি থেকে ফল, সবই পুজো হিসাবে যে কোনও দেবদেবীকে দেওয়ার রীতি রয়েছে। রাম মন্দিরে এই প্রথম বিশ্বের সবচেয়ে দামি আম দিয়ে পুজো দেওয়া হল ভগবান রামকে। পুজো দিলেন এক আম চাষি।
তিনি অযোধ্যাতেই থাকেন। অযোধ্যার আবহাওয়ায় বিশ্বের সবচেয়ে দামি আম হিসাবে পরিচিত মিয়াজাকি বেড়ে ওঠে কিনা বা ফল দেয় কিনা তা যাচাই করার জন্য তিনি মিয়াজাকি আমের একটি গাছ লাগান ২ বছর আগে। সেই গাছে এবার প্রথম ফল ধরল।
জাপানের বিখ্যাত মিয়াজাকি হল বিশ্বের সবচেয়ে দামি আম, যার দাম বিশ্ব বাজারে ১ কেজি আড়াই থেকে ৩ লক্ষ টাকা। ওজন অনুযায়ী ১টি মিয়াজাকি আমের দাম পড়ে যায় ১ লক্ষ টাকার আশপাশে। ওই কৃষকের গাছে এই প্রথম ডজন খানেক মিয়াজাকি হয়েছে।
এটা এক পুরনো পরম্পরা যে যদি কোনও ভাল ফল বা ফসল হয় তাহলে তা প্রথমে ঈশ্বরকে নিবেদন করা হয়। এ ভারতের এক প্রাচীন পরম্পরা। সেটা মাথায় রেখেই ওই কৃষক তাঁর বাগানের গাছে হওয়া প্রথম মিয়াজাকি আম দিয়ে পুজো দিলেন অযোধ্যার রাম মন্দিরের রাম লালাকে।
ভগবান রামকে নিবেদন করলেন তাঁর গাছের প্রথম মিয়াজাকি আম। মিয়াজাকি অন্য যে কোনও আমের প্রকারের চেয়ে মিষ্টি হয়। অতি সুস্বাদু। অনেক ফাইবারে ভরা। আমটি ভিটামিনেও ভরপুর।











