এএফসি কাপের হোম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইয়াংগন ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল মোহনবাগান। এদিন গুয়াহাটিতে বার্মিজ ব্রিগেড বাগানকে রীতিমত চাপে রেখেছিল পুরো ৯০ মিনিট। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন নর্ডি। ২১ মিনিটে আবার বিদেশিদের ধাক্কা দেন জেজে। তবে এর পরই ম্যাচে ফিরে আসে ইয়াংগন। ৩৪ মিনিটের মাথায় গোল করেন ফার্নানডেজ। মোহনবাগান প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় ফের ফার্নানডেজের গোলে ম্যাচে ফিরে আসে ইয়াংগন। তবে মাত্র ২ মিনিটের ব্যবধানে জেজের দ্বিতীয় গোলে স্বস্তির শ্বাস নেয় সঞ্জয় সেনের ছেলেরা। এই জয় দিয়ে গ্রুপ জিয়ের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ প্রশস্ত করল মোহনবাগান।
Read Next
August 9, 2026
ম্যাচ চলাকালীন ফুটবলে পা ঠেকালেন ফুটবলার, রাস্তায় ধাক্কাধাক্কি করল গাড়ি
July 20, 2026
আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন, কেঁদে ফেললেন মেসি
July 18, 2026
একটা অধ্যায়ের সমাপ্তি, ৯০ হতে ১০ বাকি থাকতেই চলে গেলেন গ্যারি সোবার্স
July 12, 2026
২০৩০ ফুটবল বিশ্বকাপে দল সংখ্যায় চমক, কটা দল খেলবে, ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট
Related Articles
Leave a Reply











