Entertainment

চলে গেলেন বাংলা মঞ্চ ও টেলিজগতের পরিচিত মুখ গৌতম দে

নাট্য জগতের মানুষজন ও নাট্যপ্রেমীরা তাঁকে আগে থেকেই চেনেন। আর সিরিয়ালের হাত ধরে এখন তিনি বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ। সেই গৌতম দে এদিন চলে গেলেন। কিছুটা অকালে বলাই যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তবে তার জন্য সিরিয়াল করা থামাননি। অভিনয় ছিল তাঁর নেশা। সোমবার সকাল ৭টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জন্মভূমি দিয়ে শুরু। তারপর একের পর এক সিরিয়ালে তাঁর অভিনয় তাঁকে সাধারণ মানুষের মনে জায়গা করে দিয়েছিল। হালফিলের রাণী রাসমণি-র মত সিরিয়ালেও অভিনয় করছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য বেশ কিছু সিরিয়ালের মধ্যে লাবণ্যের সংসার, তিথির অতিথি, ইষ্টিকুটুম, কুসুমদোলা প্রভৃতি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলি পাড়া থেকে বাংলা নাট্য জগৎ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *