Entertainment

প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী

চলে গেলেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। বিদেশের মাটিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে বিখ্যাত সিনেমায় অভিনয়ও করেছিলেন তিনি।

বলিউড মহাতারকা মিঠুন চক্রবর্তীর বর্ণময় জীবনের একটি অংশের সমাপ্তি ঘটল। চলে গেলেন তাঁর প্রথম স্ত্রী। আমেরিকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি কেবল মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হিসাবেই পরিচিত ছিলেন এমনটা নয়, তিনি বলিউডে সিনেমাও করেছেন।

অমিতাভ বচ্চনের মর্দ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। সিনেমায় ব্রিটিশ রানির ভূমিকায় অভিনয় করেন তিনি। সেই হেলেনা লিউক চলে গেলেন। যিনি বলিউডে অভিনয় করেছেন।

অল্প সময়ের জন্যই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তবে যেটুকু করেছেন তার জন্য চিরদিন তাঁর নাম থেকে যাবে। তাঁর মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবনও অতি স্বল্প সময়ের। এই বিয়ে টিকেছিল মাত্র ৪ মাস।

ভারতীয় সিনেমা দুনিয়ার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। পদ্মভূষণ সম্মানে তো আগেই সম্মানিত হয়েছিলেন। তাঁর সেই সাফল্য আমেরিকায় বসে দেখে গেছেন হেলেনা।

এদিকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হেলেনা আমেরিকায় চলে যান। সেখানে বিমান সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেটাই ছিল তাঁর পেশা।

সেই হেলেনা লিউকের জীবনাবসানের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর ঠিক কি হয়েছিল তা পরিস্কার নয়। হেলেনা মর্দ ছাড়াও বলিউডে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। যে তালিকায় রয়েছে মেরে সাথ চল, দো গুলাব, এক নয়া রিস্তা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *