পিরামিডের দেশের মরূদ্যানে আবিষ্কৃত পাথরের ওপর লেখা ১৯ লাইনের কবিতা
পিরামিডের দেশে এখনও আবিষ্কার থেমে নেই। এবার সেখানে পাওয়া গেল এক পাথরের সমাধি ফলক। ১৪ ধাপ নেমে একটা চিহ্ন দেওয়া দরজা।
একটি পাথরের সমাধি ফলক। যা রোমান যুগের বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। সেখানে পাওয়া গেল একটি পিরামিডের মত স্থাপত্যের ওপর আটকে থাকা একটি পাথরের সমাধি ফলক। যা বেশ অবাক করেছে প্রত্নতাত্ত্বিকদের।
পিরামিডের মত স্থাপত্যের ওপর এমন পাথরের সমাধি ফলক বড় একটা দেখা যায়না। এই সমাধি ফলকের ওপর আবার লেখা রয়েছে একটি কবিতা। ১৯ লাইনের এই কবিতাটি একটি গ্রিক কবিতা। যা একটি শোকের কবিতা বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
এই সমাধিতে পাওয়া গেছে একটি বেলেপাথরের তৈরি টেবিল। একটি বেলেপাথরের শোধন আধার। এছাড়া এখানে অনেক মাটির পাত্র পাওয়া গেছে। একটি ব্রোঞ্জের মুদ্রাও পাওয়া গেছে। যার ওপর খোদাই করা রয়েছে রোমান সম্রাট কনস্টানটাইনের মুখ।
এই সমাধিটিতে পৌঁছতে ১৪ ধাপ নিচে নামতে হবে। নিচে নামার পর একটি দরজা রয়েছে। যে দরজার ওপর রয়েছে সূর্য ও তার ২ ধারে ২টি কেউটের ছবি। এছাড়া ২ ধারে এবং দরজায় রয়েছে প্রাচীন মিশরীয় ছবি।
ভিতরে রয়েছে মূল সমাধিক্ষেত্র। যা মাটির ইট দিয়ে তৈরি। ডাখলা মরূদ্যানে এই সমাধি উদ্ধার হয়েছে। এখানে একটি প্রাচীন শহর ছিল। যার নাম মোথিস। সেখানেই রয়েছে এই সমাধি। প্রসঙ্গত এই মরূদ্যানে রোমান যুগের নিদর্শন আগেও পাওয়া গেছে।
এরই পাশে একটি মাটির ইটের সমাধিও পাওয়া গেছে। যেখানে এক নারী ও এক পুরুষকে সমাধিস্থ করা হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরটি পাঠকদের নজর কেড়েছে।











