World

একই সমাধিতে হাজার বছরের ইতিহাস, একই মাটিতে বদলে গেছে সভ্যতা, বিশ্বাস আর রীতি

একই সমাধিক্ষেত্রে হাজার বছরের ব্যবধানে বদলেছে মানুষের সমাধির রীতি, বিশ্বাস, বসতি এবং সভ্যতার ইতিহাস। উন্মোচিত হয়েছে প্রত্নতাত্ত্বিক নতুন অনুসন্ধান।

একটি সমাধিক্ষেত্র যেন খুলে দিয়েছে কয়েক হাজার বছরের ইতিহাসের দরজা। একই জায়গায় একের পর এক যুগের মানুষ তাঁদের পরিচিতদের সমাধিস্থ করেছেন। আর সেই কারণেই একটিমাত্র স্থল থেকে বোঝা যাচ্ছে, সময়ের সঙ্গে কীভাবে বদলে গিয়েছে মানুষের বসতি, বিশ্বাস এবং আচার।

মিশরের পূর্ব নীলনদের বদ্বীপ অঞ্চলে কোম-এল-খেলগান-এ প্রত্নতাত্ত্বিকরা এমন একটি বিশাল নেক্রোপলিস বা প্রাচীন সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন যেখানে প্রাক-রাজবংশীয় যুগ থেকে শুরু করে অনেক পরের গ্রিকো-রোমান যুগ পর্যন্ত বিভিন্ন সময়ের সমাধি পাওয়া গিয়েছে।

অর্থাৎ একই মাটিতে কয়েক হাজার বছরের ব্যবধানে একাধিক সভ্যতার মানুষ তাঁদের পরিজনদের সমাহিত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি যুগের সমাধির ধরন একরকম নয়।

সমাধির গঠন, দেহ রাখার পদ্ধতি, সঙ্গে রাখা সামগ্রি এবং সমাধির অবস্থান বিশ্লেষণ করে গবেষকেরা বুঝতে পারছেন, সময়ের সঙ্গে মানুষের পারলৌকিক প্রথা কীভাবে বদলেছে।

শুধু অন্ত্যেষ্টিক্রিয়ার রীতিই নয়, এই জায়গা থেকে নীলনদ বদ্বীপ অঞ্চলের বসতি বিন্যাস এবং পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের পরিবর্তনও বোঝার সুযোগ মিলছে।

কোম-এল-খেলগান তাই শুধু একটি প্রাচীন সমাধিক্ষেত্র নয়। এটি যেন একই জায়গায় লেখা মিশরের কয়েক হাজার বছরের বদলে যাওয়া সভ্যতার এক দীর্ঘ ইতিহাস।

Show Full Article