World

প্রতিবেশিদের হাঁড়ির খবর বিক্রি করে ২টি বাড়ি কিনে ফেললেন এক বৃদ্ধা

চাকরি নয়, কোনও প্রচলিত পেশাও নয়। কেবল পরচর্চা করে ২টি বাড়ি কিনে ফেললেন এক ৬৭ বছরের বৃদ্ধা। এভাবেও যে রোজগার করা যায় তা দেখিয়ে দিলেন তিনি।

প্রতিবেশির কার বাড়িতে কি নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার ফলে কি হয়েছে। কোন বাড়ির কে লুকিয়ে প্রেম করছে। কার স্বামী তাঁর স্ত্রীকে ঠকাচ্ছেন। কোন স্ত্রী তাঁর স্বামীর নজর এড়িয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছেন। কার বাড়িতে বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি হচ্ছে।

প্রতিবেশিদের এমন নানা হাঁড়ির খবর তাঁর কাছে থাকে। তিনি পরচর্চা করতে ভালবাসেন। সারাদিন এই করতেই কেটে যায় তাঁর। কিন্তু এ কেবল তাঁর অভ্যাস নয়, তাঁর একটি পেশাও।

৬৭ বছরের বৃদ্ধা প্রতিবেশির হাঁড়ির খবর বেচেন। যাঁরা কারও পরিবারের খবর নিতে বা কোনও পরিবারের কারও ব্যক্তিগত তথ্য চান, তাহলে তার জন্য ওই বৃদ্ধাকে অর্থ দিতে হয়। কেমন খবর তিনি দিচ্ছেন তার ওপর স্থির হয় কত টাকা নেওয়া হবে ওই হাঁড়ির খবরের বিনিময়ে।

কলম্বিয়ার বাসিন্দা ওই বৃদ্ধা এক কনটেন্ট ক্রিয়েটারকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়ে দিয়েছেন তিনি পরচর্চা করতে ভালবাসেন। ওই বৃদ্ধার এই আজব পেশার কথা ইতিমধ্যেই কলম্বিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়েছে বিশ্বের অন্য নানা প্রান্তের সংবাদমাধ্যমে।

ওই বৃদ্ধা কেবল প্রতিবেশিদের হাঁড়ির খবর বেচে ইতিমধ্যেই ২টি বাড়ি কিনে ফেলেছেন। তিনি তাঁর এই আশ্চর্য কাজটা করতে পছন্দও করেন। আর তিনি যে এটা করে থাকেন তা খোলাখুলি জানাতেও দ্বিধা করেননা। দিনের অনেকটা সময় তাঁকে রাস্তায় কাটাতে হয় এসব খবর সংগ্রহ করার জন্য।

Show Full Article