Entertainment

না পারলেও ভান করেন সহজেই পারেন, কোন কাজ জানালেন অনিল কাপুর

বলিউডে কান পাতলে শোনা যায় অনিল কাপুরের নাকি বয়স বাড়েনা। সেই অনিল কাপুর এবার মুখ খুললেন একান্ত ব্যক্তিগত একটি ভান করা নিয়ে।

বলিউডে তিনি তাঁর ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে এক উদাহরণ। নিজের বয়সটাকেও কেমন যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছেন তিনি। বয়সের ছাপ শরীরে ধরা দেয়নি। সেই অনিল কাপুর এবার ওটিটি প্ল্যাটফর্মে হওয়া বিগ বস-এর সঞ্চালক। যা এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে।

প্রসঙ্গত টিভিতে যে বিগ বস দেখানো হয় তার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। ওটিটি বিগ বস কিন্তু নেহাত কম জনপ্রিয় নয়। সেই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পেয়ে খুশি অনিল কাপুর।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল তাঁর পরিবারে বিগ বস কে? অনিল এ প্রশ্নের উত্তরে কিন্তু স্পষ্টই জানিয়েছেন তাঁর পরিবারে বিগ বস তাঁর স্ত্রী সুনিতা। তিনিই কাপুর পরিবারের বিগ বস।

বাড়ির নানা দায়িত্ব পালন কি তিনি করতে পারেন? এর উত্তরে অনিল কাপুর জানান, তিনি বাড়িতে ভান করেন যেন তিনি বাড়ির টুকিটাকি সব কাজই পারেন। কিন্তু বাস্তব হল তিনি কোনওটাই পারেননা। সেসবই তাঁর স্ত্রী সুনিতা দেখেন।

এদিকে বিগ বস নিয়ে বলতে গিয়ে অনিল জানান, এবারের ওটিটি বিগ বস আরও মজাদার হতে চলেছে। আরও অনেক বেশি বাস্তব বলে মনে হবে। ফলে এবার অন্য মাত্রা পেতে পারে এই অনুষ্ঠান।

এবার এই অনুষ্ঠানের তৃতীয় বছর। গত বছর ওটিটি বিবি-র সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান। এবার সেই দায়িত্ব পেলেন অনিল কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *