Entertainment

রাতে ঘুমোন টাইট পোশাকে, নিজেই সেকথা জানিয়ে বেকায়দায় সোনাক্ষী

সারাদিনের ক্লান্তি শেষে নরম বিছানায় গা এলিয়ে দিলেই পরম শান্তি। ঘুমের রাজ্যে পাড়ি জমানোর আগে সঠিক পোশাক নির্বাচন করাটাও জরুরি। সেক্ষেত্রে ভালো ঘুমের জন্য সাধারণত আরামদায়ক পোশাক বেছে নেন সকলে। তবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা তারকা বলে কথা! তাই হয়তো তাঁর রাত পোশাকের স্টাইলিংও হটকে। নতুবা শরীরে চেপে বসা পোশাক পরে কেই বা ঘুমোতে যান?

‘দাবাং’ খ্যাত অভিনেত্রী কিন্তু এমন পোশাকেই ঘুমোন আর ঘুম থেকে ওঠেন। আর সে কথা তিনি খোদ স্বীকার করেছেন সোশ্যাল সাইটে। আর তাই নিয়ে বেঁধেছে গোল। সোনাক্ষীর স্বীকারোক্তি নিয়ে সরগরম হয়ে উঠেছেন নেটিজেনরা।

সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন বলি অভিনেত্রী। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে স্কিন টাইট কালো রঙের একটি ল্যাটেক্স পোশাকে বিছানায় বসে বন্ধ চোখে ঘুমের আড়মোড়া ভাঙতে। ছবির মুডের সঙ্গে মানানসই ক্যাপশন দিতে গিয়ে ‘আকিরা’ লিখে বসেছেন, ‘এভাবে আমি ঘুম থেকে উঠি ৷’

এতেই হৈহৈ রৈরৈ পড়ে গেছে ইন্সটাগ্রামে। কেউ কেউ সোনাক্ষীকে কটাক্ষ করে বলেছেন, ঘুমাতে যাওয়ার সময় এমন পোশাক পরে তিনি স্বচ্ছন্দ হতে পারেন? কেউ আবার সোনাক্ষীর পোশাকটিকে ‘নাইট ড্রেস’ বলে মানতে চাননি। অভিনেত্রীকে সরাসরি ‘মিথ্যাবাদী’ বলেও দোষারোপ করেছেন অনেকে। সারা রাত পার্টি করে ফিরে বাবাকে সোনাক্ষী মিথ্যে বলে হয়তো এমন টাইট পোশাকে ঘুমোতে গেছেন। ৩০ বছরের অভিনেত্রীকে এমন হালকা খোঁচা দিতে ছাড়েননি কেউ কেউ।

তবে সমালোচকদের সমালোচনা গায়ে না মেখে নিজের চালেই চলছেন ‘রাউডি রাঠোর’, ‘লুটেরা’ খ্যাত অভিনেত্রী। সমালোচনার পাশাপাশি সোনাক্ষীর সিজলিং লুক ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *