Entertainment

প্রিয়া প্রকাশের জনপ্রিয়তায় থাবা বসালেন সাক্ষী মালিক

ফের গভীর নিম্নচাপের কবলে ইন্টারনেট জগত। ফেসবুক বা ইন্সটাগ্রামের আকাশে ঝড়ের ইঙ্গিত। সেই ঝড়ের নাম সাক্ষী মালিক। দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়ার পর মডেলিং জগতে হাতেখড়ি হয় পঞ্জাব তনয়ার। ৫ ফুট ৭ ইঞ্চির তন্বী সাক্ষী পি সি চন্দ্র জুয়েলার্স, ফ্রেশলুক, ন্যাকা সহ বিভিন্ন নামীদামী পণ্যের হয়ে মুখ দেখিয়েছেন। তাঁর অমলিন সৌন্দর্যের ঝলক এরমধ্যেই খেয়ে নিয়েছে নেট দুনিয়ার ‘সেনসেশনাল’ মুখ প্রিয়া প্রকাশ বারিয়ারের জনপ্রিয়তাকে। ‘ওরু এদার লাভ’-এর নায়িকার মত কোনও কটাক্ষে সকলকে কুপোকাত করেননি সাক্ষী। অথচ সোশ্যাল মিডিয়ার হাওয়ায় এখন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে সাক্ষীর মুখ।

সম্প্রতি সাক্ষী মালিকের দেখা মিলেছে বক্স অফিসে হিটলিস্টে ঢুকে পড়া ‘সোনু কি টিট্টু কে সুইটি’ ছবিতে। ছবির ‘বম ডিগি ডিগি’ গান সুপার-ডুপার হিট। সেই গানে মাত্র ৪৮ সেকেন্ডের উপস্থিতিতেই ইন্টারনেট জগতে তুফান তুলেছেন সাক্ষী। গানের তালে তালে তাঁর নাচের ভঙ্গি আর রূপের আগুনের রসায়ন জেন ওয়াইয়ের হৃদয় তোলপাড় করে দিয়েছে। ইন্সটাগ্রামে এই এক মাসেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষের ঘর। তাঁর দাপটে কোথাও যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে প্রিয়ার ঘূর্ণাবর্ত।

চলতি বছরে ভ্যালেন্টাইন সপ্তাহে মালয়ালম নায়িকার দুষ্টুমিষ্টি চাহনি আর ‘মারডালা’ হাসি ঘুম কেড়েছিল কোটি কোটি যুবার। এবার প্রিয়ার একপ্রকার সতীন হয়েই নেটদুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন মিষ্টি মুখের সুন্দরী সাক্ষী।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *