World

সমুদ্রের তলায় ৩০ হাজার মুদ্রা, গুপ্তধন মিলল, কিন্তু জাহাজ গেল কোথায়

সমুদ্রের তলায় প্রায় ৩০ হাজার প্রাচীন মুদ্রা। কোন ঘটনার সূত্রে সেখানে জমেছিল এই বিপুল গুপ্তধন, উত্তর খুঁজছেন বিশেষজ্ঞেরা।

সমুদ্রের গভীরে ডুব দিয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন এক ডুবুরি। চারপাশে পাথর, বালি আর সামুদ্রিক উদ্ভিদের মাঝেই হঠাৎ তাঁর চোখে পড়ে ধাতুর মতো কিছু বস্তু। কাছে গিয়ে যা দেখা গেল, তা যেন কোনও রোমাঞ্চকর গুপ্তধনের গল্প। সমুদ্রের তলায় এক জায়গায় জমে রয়েছে বিপুল সংখ্যক প্রাচীন কয়েন।

পরবর্তী অনুসন্ধানে অনুমান করা হয়েছে, সেখানে থাকতে পারে প্রায় ৩০ হাজার মুদ্রা। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ একই জায়গায় কীভাবে পৌঁছল, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।

গবেষকদের একটি ধারনা, মুদ্রাগুলি হয়ত কোনও রোমান বাণিজ্য জাহাজে বহন করা হচ্ছিল। প্রাচীন যুগে ভূমধ্যসাগর ছিল বাণিজ্যের অন্যতম প্রধান পথ। জাহাজে শস্য, মদ, অলিভ তেল, ধাতু এবং মূল্যবান সামগ্রির পাশাপাশি বিপুল সংখ্যক মুদ্রাও এক বন্দর থেকে অন্য বন্দরে নিয়ে যাওয়া হত।

তাহলে কি কোনও দুর্ঘটনায় এমন একটি জাহাজ ডুবে গিয়েছিল? সমস্যা হল, মুদ্রাগুলির কাছাকাছি এখনও পর্যন্ত এমন কোনও জাহাজের অবশেষের সন্ধান মেলেনি, যেটিকে নিশ্চিতভাবে এই বিপুল সংগ্রহের সঙ্গে যুক্ত করা যায়।

তাই সামনে এসেছে আরও একটি সম্ভাবনা। মুদ্রাগুলি হয়ত কোনও পাত্র, কাঠের বাক্স বা অন্য কোনও আধারে রাখা ছিল। সময়ের সঙ্গে সেই আধার নষ্ট হয়ে গেলেও ভারী মুদ্রাগুলি একই এলাকায় থেকে যায়।

এখন প্রতিটি কয়েনের বয়স, তৈরি হওয়ার জায়গা এবং ব্যবহারকাল খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ৩০ হাজার মুদ্রা শুধু গুপ্তধন নয়, এর ভিতরেই হয়ত লুকিয়ে রয়েছে রোমান যুগের সামুদ্রিক বাণিজ্যের হারিয়ে যাওয়া একটি গল্প।

Show Full Article