World

৫৩০০ বছর পুরনো মমি থেকে পাওয়া ইস্ট দিয়ে সুস্বাদু পাউরুটি বানালেন বিজ্ঞানীরা

৫৩০০ বছর পুরনো মানবদেহের মধ্যে থেকে উদ্ধার হওয়া ইস্ট দিয়ে যে পাউরুটি বানানো সম্ভব তা পৃথিবীকে দেখিয়ে দিলেন বিজ্ঞানীরা।

১৯৯১ সালে ইতালি ও অস্ট্রিয়ার সীমানায় আল্পস পর্বতমালার বরফের তলা থেকে উদ্ধার হয় এক মানবদেহ। যার বয়স হিসাব করে দেখা যায় ৫ হাজার ৩০০ বছর। আর তা এতকাল ধরে ওই বরফের মধ্যে সুরক্ষিত ছিল।

এই দেহ উদ্ধার করে এর নাম দেওয়া হয় ওতজি। যাকে অনেকে ওতজি দ্যা আইসম্যান বলেও ডাকেন। দেহটি পাওয়ার পর ৫ হাজারেরও বেশি বছর আগে মানুষের জীবনযাত্রা সম্বন্ধে জানার জন্য সেটি পরীক্ষা শুরু করেন বিজ্ঞানীরা। আর তখন আরও একটি বিষয় তাঁদের অবাক করে।

বিজ্ঞানীরা দেখেন বরফের তলায় প্রবল ঠান্ডায় থাকার পরও ওতজি-র দেহে ইস্টের মত অণুজীব বেঁচে রয়েছে। অত ঠান্ডায় অণুজীবদেরও বাঁচা সম্ভব না হলেও এই ইস্ট নিজেদের ওই ঠান্ডার সঙ্গে মানিয়ে নেয়। ফলে তা টিকে যায়।

ওই ইস্ট ওতজি-র দেহ থেকে উদ্ধার করেন বিজ্ঞানীরা। তারপর সেই ইস্ট দিয়েই তাঁরা তৈরি করে ফেলেন সুস্বাদু সাওয়ারডাফ পাউরুটি। ৫৩০০ বছর পুরনো মমির দেহ থেকে উদ্ধার হওয়া ইস্ট দিয়ে যে এমন পাউরুটি তৈরি সম্ভব হবে তা ভাবতেও পারেননি অনেকে।

এই প্রাগৈতিহাসিক ইস্ট যে একেবারেই সাধারণ ইস্টের মত কাজ করে তা মেনে নেন বিজ্ঞানীরা। ওতজির দেহটি মমি আকারেই রয়ে গেছে। যাতে একধরনের ব্যাকটেরিয়ার খোঁজও পাওয়া গেছে। এই অণুজীবও থেকে গেছে ওতজির দেহে।

Show Full Article