National

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা দরিদ্র ও মধ্যবিত্তকে খুশি করল।

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা রেল আধিকারিকদের কাছেও স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের দরিদ্র ও মধ্যবিত্ত যাত্রীরাই হলেন রেলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের স্বচ্ছন্দ রেল যাত্রাই রেলের প্রধান লক্ষ্য।

রেলস্টেশনগুলি হল ভারতীয় রেলের মুখ। স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল আধিকারিকদের স্পষ্ট করে দেন যে গত এক দশক ধরে রেলস্টেশনের উন্নতিকল্পে যথেষ্ট ব্যয়বরাদ্দ করা হচ্ছে। এই অর্থ সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে হবে। সেই অর্থ ব্যবহার করে যাত্রীদের যাত্রা সুন্দর করে তুলতে হবে। রেলস্টেশনে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।

রেল ওভারব্রিজ এবং রেল আন্ডারপাস তৈরিতেও জোর দিয়েছেন রেলমন্ত্রী। আন্ডারপাস এমনভাবে তৈরি করতে হবে যাতে শুধু মানুষ হেঁটে নয়, সাইকেল, ২ চাকা নিয়েও যাতায়াত করতে পারেন।

রেললাইনের ধারে যাঁদের বসবাস, তাঁদের সরানো নিয়ে কোনওরকম অমানবিক পদক্ষেপ নিতে মানা করেছেন রেলমন্ত্রী। বরং এ বিষয়ে রাজ্যসরকারের সঙ্গে একত্রে পরিকল্পনা তৈরি করে সহানুভূতির সঙ্গে পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে ভারতীয় রেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা, বিভিন্ন উৎসবের সময় অতিরিক্ত ট্রেন দিয়ে যাত্রী চাপ সামাল দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সুবিধা করে দেওয়ার বিষয়গুলিও সামনে তুলে এনেছেন রেলমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *