World

নোহর নৌকার কাছেই জলের তলায় পাওয়া গেল ১১ হাজার বছর পুরনো শহর

বাইবেলে বর্ণিত নোহর নৌকার কথা অনেকেই জানেন। সেই নোহর নৌকার কথিত শেষ আশ্রয়স্থলের কাছেই এবার পাওয়া গেল ১১ হাজার বছর পুরনো শহর।

যখন এক শেষ না হওয়া বৃষ্টি গোটা পৃথিবীকে জলের তলায় নিয়ে চলে যায় তখন পৃথিবীর জীবজগতকে রক্ষা করেছিল নোহ-র নৌকা। সব ধরনের প্রাণি সেই নৌকায় স্থান পেয়েছিল।

পরে যখন বৃষ্টি থামে, আবার আস্তে আস্তে স্থলভাগ জেগে উঠতে থাকে, তখন সেই নৌকা থেকে প্রাণিরা নেমে স্থলভাগে ছড়িয়ে পড়ে। আর নোহ-র নৌকা একটি জায়গায় থিতু হয়।

মনে করা হয় নোহ-র সেই তথাকথিত নৌকাটি রয়েছে তুরস্কে। তুরস্কের ভান হ্রদ থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে রয়েছে সেই পাহাড়, যেখানে মাটির তলায় রয়েছে নোহ-র নৌকা। এমনই কথিত রয়েছে। এবার সেই নোহ-র নৌকার কাছে থাকা ওই হ্রদের জলের তলায় পাওয়া গেল এক রহস্যময় শহরের খোঁজ।

জলের ৭৫ ফুট তলায় ইট দিয়ে তৈরি গোল একটি নির্মাণের খোঁজ পাওয়া গেছে। ৩টি ধাপে রয়েছে এই গোলাকার পাথরের ইটের দেওয়াল। বিশেষজ্ঞদের ধারনা এর বয়স ১১ হাজার ৭০০ বছররে মত।

অতিপ্রাচীন সেই দেওয়াল এমন সুন্দরভাবে গোলাকার করে তৈরি করা হয়েছিল যা প্রত্নতাত্ত্বিকদেরও অবাক করেছে। সেই সময়ও নির্মাণশৈলী যে কতটা আধুনিক ছিল তা বোঝায় এই দেওয়াল।

প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এটা একটি শহরের একটি অংশ। বহু প্রাচীন এই শহরের অনেক অংশ আশপাশে হয়তো রয়েছে। যা খুঁজে দেখা দরকার।

নোহ-র নৌকার শেষ আশ্রয়স্থলের কাছে এই রহস্যময় প্রাচীন শহরের খোঁজ পাওয়ার পর সেটি সম্বন্ধে আরও খতিয়ে দেখার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

Show Full Article