World

শল্যচিকিৎসার জন্মদাতা মহর্ষি সুশ্রুতকে বিশেষ সম্মান, স্কটল্যান্ডের মাটিতে গর্বিত ভারত

পৃথিবীর বুকে গর্বিত ভারত। আড়াই হাজার বছর আগে এই ভারতের মাটি থেকেই পৃথিবীকে শল্যচিকিৎসার পাঠ দিয়েছিলেন সুশ্রুত। তাঁকে বিশেষ সম্মান জানাল স্কটল্যান্ড।

আড়াই হাজার বছর আগে শল্যচিকিৎসার পাঠ দিয়েছিলেন মহর্ষি সুশ্রুত। তিনিই দেখিয়েছিলেন আধুনিক প্লাস্টিক সার্জারি কাকে বলে। তাঁর লেখা অধ্যয়ন করে অনেক পণ্ডিত অবাক হয়ে যান এটা দেখে যে সেই সময়ও প্লাস্টিক সার্জারি বিষয়টি কারও জানা ছিল।

সুশ্রুতকে নিয়ে বিশ্বের নানা প্রান্তে গবেষণা হয়েছে। সেই ভারতকে গর্বিত করা মহর্ষি সুশ্রুতকে এবার বিশেষ সম্মানে সম্মানিত করল স্কটল্যান্ডের এডিনবারা।

এডিনবারার রয়্যাল কলেজ অফ সার্জনস-এ সুশ্রুতের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এই এডিনবারার রয়্যাল কলেজ অফ সার্জনসও একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। যা শুরু হয় ষোড়শ শতাব্দীতে। সেখানেই প্রতিষ্ঠিত হল মহর্ষি সুশ্রুতের মূর্তি। যা অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের।

যে সময় পৃথিবী শল্যচিকিৎসা সম্বন্ধে জানতও না, সেই সময় সুশ্রুত ভারতে বসে শল্যচিকিৎসার পাঠ দিয়েছিলেন। শিখিয়েছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা শল্যচিকিৎসার পদ্ধতি।

সুশ্রুতের কথা আজও পৃথিবী জুড়ে আলোচিত হয়। চিকিৎসা বিজ্ঞান তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে। পৃথিবী জুড়েই তাঁকে সম্মান জানানো হয়।

ভারতের প্রাচীন চিকিৎসাশাস্ত্রও নতুন করে তার অবদান তুলে ধরল পৃথিবীর সামনে। মহর্ষি সুশ্রুতের ব্রোঞ্জের মূর্তিটি এডিনবারায় ভারতের প্রাচীন জ্ঞানচর্চাকে তুলে ধরল। মূর্তিটি তৈরি করেছেন তামিলনাড়ুর এক শিল্পী।

সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতায় এমন অনেক অস্ত্রোপচারের যন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা রীতিমত নজরকাড়া। সুশ্রুত সংহিতায় যে আধুনিক শল্যচিকিৎসার পদ্ধতি বর্ণিত তা দেখে আজও অবাক হন বিশেষজ্ঞেরা।

Show Full Article
nilkantho.in App