Sports

হংকং ওপেন হাতছাড়া, লড়ে হারলেন সিন্ধু

হংকং ওপেনের ফাইনালে পৌঁছনো পর্যন্ত পি ভি সিন্ধুর সফর তেমন একটা কঠিন মনে হয়নি। ফর্মেও ছিলেন। ভাল খেলছিলেন। ফলে হংকং ওপেন সিন্ধুই নিয়ে ফিরবেন বলে মনে করে নিয়েছিলেন অনেকে। কিন্তু তা আর হলনা। ফাইনালে বিশ্বের ১ নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় চিনা তাইপের তাই জু ইং-য়ের বিরুদ্ধে লড়াই দিলেও স্ট্রেট গেমেই হারতে হল সিন্ধুকে।

৪৪ মিনিটের এই লড়াইয়ে সিন্ধুকে কোনও অংশে আনফিট মনে হয়নি। বরং নিজের পুরোটাই উজাড় করে দিচ্ছিলেন তিনি। লড়েছেন হাড্ডাহাড্ডি। কিন্তু উল্টোদিকে তাই জুও ছিলেন তাঁর সেরা ফর্মে। ফলে দুরন্ত একটা ম্যাচ উপভোগ করতে পেরেছেন দর্শকেরা। এদিন ১৮-২১, ১৮-২১-তে হেরে যান সিন্ধু। এই নিয়ে তাই জু-র বিরুদ্ধে পরপর ২টি ম্যাচ হারলেন ভারতের তারকা শাটলার।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *