National

ইতিহাসের দরজায় ভারতীয় রেল, কোন স্টেশন থেকে ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন

ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন পালক যুক্ত হওয়া এখন সময়ের অপেক্ষা। কবে কোথা থেকে যাত্রা শুরু জানা গেল। পতাকা নেড়ে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

ভারতের মাটিতে এবার পথচলা শুরু করতে চলেছে হাইড্রোজেন ট্রেন। কার্যত ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উড়িয়ে প্রথম ট্রেনটির যাত্রা শুরু করাবেন। যা কেবল একটি ট্রেন যাত্রা নয়, ভারতীয় রেলে বিপ্লব। যা চিরকাল ভারতীয় রেলের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে থেকে যাবে।

হরিয়ানার ঝিন্দ থেকে যাত্রা করবে দেশের প্রথম হাইড্রোজেন জ্বালানির ট্রেনটি। যাবে সোনিপত পর্যন্ত। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উড়িয়ে ঝিন্দ থেকে এই ট্রেনের শুভারম্ভ করবেন। এটা যেমন দেশের জন্য এক বড় প্রাপ্তি, তেমনই হরিয়ানার জন্যও বড় প্রাপ্তি।

হাইড্রোজেন ট্রেনকে পরিবেশ বান্ধব ট্রেন হিসাবেও দেখা হচ্ছে। আগামী দিনে ভারতীয় রেলের বিভিন্ন রুটে বড় ভরসা এই হাইড্রোজেন ট্রেন হতে পারে কিনা সেটা তার পথচলা থেকেই পরিস্কার হয়ে যাবে।

১৭ জুলাই প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের আয়োজন কেমন এগোচ্ছে তা দেখতে একলব্য স্টেডিয়াম ঘুরে দেখেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি। বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও।

ওইদিনের জন্য যানবাহন নিয়ন্ত্রণ, পার্কিং, ইলেকট্রিক যান ও সিএনজি বাসের সুবিধা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান যাতে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয় সেটা নিশ্চিত করতে চাইছেন তিনি।

১৭ তারিখ দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article