Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : কর্মক্ষেত্রে কোনও লক্ষণীয় যোগাযোগ ঘটবে। আয় ও আর্থিকক্ষেত্র কিছুটা অনুকূলে আসবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ। গৃহে বন্ধু কিংবা আত্মীয়ের আগমন ঘটবে। ধর্মাভাব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও অশান্তি বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : বন্ধু ও প্রিয়জনের সঙ্গে প্রফুল্লতার মধ্যে থেকেও বাহ্যিক ও লৌকিকতা প্রকাশ করে যেতে হবে। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। পূর্বের ভুল সংশোধন করতে হবে। অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও কাজে বেড়িয়ে অকারণ ঘোরাঘুরি হবে। কোথাও বেড়াতে যাবেন। কারও প্রতি মন বিক্ষুব্ধ ও মানসিক মিলনের অভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক দুশ্চিন্তাসূচক। প্রণয়ক্ষেত্র গতানুগতিক চলনসই।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : আয় কমবেশি বাড়বে। বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : দিনটা আনন্দবর্দ্ধক। শরীর ও মনের উপর চাপ কমবে। যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ। কোনও নতুন পরিচিতি। কথার দোষে অশান্তি সৃষ্টি। কাছাকাছি কোথাও প্রমোদভ্রমণে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্র প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগগুলো বিচলিত করতে পারে। নতুন কোনও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : অতীতের ফেলে আসা দিনগুলোর কথা মনে কষ্ট দিতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই। নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রের যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপাতমধুর যোগাযোগ আসবে। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। মানসিক অশান্তি বৃদ্ধি। কারও সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি। পারিবারিক অস্বস্তি। কোনও অপ্রীতিকর ঘটনা সৃষ্টি। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি এবং অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন। দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধ জনিত অশান্তি ভোগ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : মানসিক পীড়ন অসহ্য হয়ে উঠবে। চারিদিকে দেখবেন আশার আলো। পরক্ষণেই মনে হবে মরীচিকা। চঞ্চলতা আর দুশ্চিন্তা মনকে কয়েদি করে রাখবে। কর্ম ও আয়ের ক্ষেত্র না চললে নয় – তাই চলবে। দৈহিক সুখ নষ্ট হবে। টুকটাক অর্থাগম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। নতুন কোনও সুযোগ লাভ। নতুন কোনও কেনাকাটা। কারও সাথে অযথা অশান্তি। অকারণ অর্থব্যয়। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। দেবালয় ভ্রমণযোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : হতাশা আর নৈরাশ্যে মনটা সব সময়ই বিচলিত থাকবে। সবকিছুর মধ্যে জড়িত থেকেও মনে হবে কিছুই নেই। চলার মত অর্থ হাতে এলেও দিনটা হতাশাপূর্ণ। কর্মক্ষেত্রে কোনও আপাত মধুর যোগাযোগ এলেও আশু ফলদায়ক হবে না। হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। সবকিছুই মেনে নিতে চেষ্টা করুন নইলে অশান্তি অনিবার্য। অপ্রত্যাশিত অর্থলাভ। শুভ কর্মে অর্থ ব্যয়। দেবালয় বা নিকট ভ্রমণ। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক শান্তি বিঘ্নিত হবে। কোনও বিলাস দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও মতবিরোধজনিত অশান্তি ভোগ করতে হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র দুর্ভাবনার সৃষ্টি করবে। হওয়া কাজ বা যোগাযোগগুলো অযথা বিলম্বিত হবে। আর্থিক অবস্থার উন্নতিমূলক কোনও পরিবর্তন হবে না। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। ব্যয় চাপ বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি। কথা রক্ষার্থে কোথাও আতিথ্যগ্রহণ। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : কর্ম ও আর্থিক ক্ষেত্রের যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠতে পারে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময়ই অনুভব করবেন। সমস্ত কাজে এখন সতর্কভাবে এগিয়ে চলা উচিত। ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে না চললে বিরোধ ও বিতর্ক অনিবার্য। গৃহে নতুন কোনও বিলাস দ্রব্য আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : সামান্য আর্থিক যোগাযোগ ও অর্থাগম হলেও আর্থিক দুর্ভাবনা বর্তমান থাকবে। কর্মক্ষেত্রও থাকবে উদ্বেগপূর্ণ। ব্যয় বাড়বে অতিমাত্রায়। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট, অসংযত কথার দোষে মতবিরোধ জনিত অশান্তির যোগ বর্তমান। শরীর সবিশেষ ভাল যাবে না। গৃহে আত্মীয়ের আগমন ও আপনি কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : অতীতস্মৃতি মন্থন করে বর্তমান সময়ের অপব্যবহার করবেন না। প্রতিকূল অবস্থার মধ্যেও দিনটায় মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বর্তমান ত্থাকবে। আর্থিক টানাটানির কিছুটা অবসান ঘটবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। যাদের বিবাহ হচ্ছে তাদের শ্বশুর বাড়ি গোলমালের সৃষ্টি করতে পারে। কিছু অর্থলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিকার সাথে ভ্রমণে আনন্দ পাবেন। সাদা দ্রব্য কিংবা বস্ত্রলাভ হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : রাত্রি ১২টা ৪৮ মিনিট থেকে ৩টে ৩ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৬টা ৫৯ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ২৪ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিটের মধ্যে।
বারবেলা : বিকেল ২টো ৫১ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।
কালরাত্রি : রাত্রি ১১টা ৪০ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App