Horoscope

আজ পয়লা ভাদ্র দিনটা কেমন কাটবে ও শুভ সময়, বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : দিনটা পারিবারিক ক্ষেত্রে নৈরাশ্য ও প্রতিদ্বন্দ্বীর জন্য অশান্তি বৃদ্ধি করবে। পূর্বের তুলনায় মনের উপর চাপ বৃদ্ধি করলেও দিনের শেষভাগ মানসিক প্রফুল্লতার মধ্যেই অতিবাহিত হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দলাভ ও কোনও উৎসব আসরে যোগদান করতে হবে। পত্নীর স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। কোনও আত্মীয় কিংবা শুভকর্মে অর্থ ব্যয় হবে। কোথাও নিমন্ত্রণ রক্ষার জন্য যেতে পারেন। প্রেমিকার সঙ্গে যোগাযোগ মানসিক প্রফুল্লতাই নষ্ট করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : মানসিক দুশ্চিন্তার মধ্যেই সামান্য আয় বাড়বে, কর্মক্ষেত্র থাকবে উৎসাহপূর্ণ। অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে যা সাময়িক অস্বচ্ছলতা কাটিয়ে দেবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। বন্ধুর সান্নিধ্য আনন্দ বৃদ্ধি করবে। সাময়িক শারীরিক আমেজ নষ্ট হবে। মনটা থাকবে অতৃপ্তিপূর্ণ। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও গুণের জন্য প্রশংসা লাভ এবং দেবালয় ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঠুনকো কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : দিনটা মোটামুটি আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। সামান্য কিছু অযাচিত অর্থাগম হলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে। মানসিক উত্তেজনা ও কথাবার্তায় সংযত না হলে বচসায় জড়িয়ে পরতে পারেন। কোনও দ্রব্য উপহার হিসাবে পাবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও বিশেষ গুণের অধিকারী হলে প্রশংসিতও হবেন। দেবালয় ভ্রমণ ও টুকটাক রক্তপাত যোগ। প্রেমিক প্রেমিকাদের অকারণ মনোমালিন্যের সৃষ্টি হলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : দৈহিক অস্বস্তির মধ্যেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। মানসিক দুশ্চিন্তা ও চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যেও কিছু নতুন যোগাযোগ আসবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও কিছু অযাচিত অর্থ হাতে আসবে। প্রিয়জনের জন্য দুর্ভাবনা। অযথা অর্থ ব্যয়। কোথাও নিমন্ত্রণ রক্ষা। কোনও নতুন দ্রব্যলাভ। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি এবং কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় যোগাযোগ বৃদ্ধি পেলেও মানসিক দিক থেকে অতৃপ্তি বোধ করবেন। সামান্য আয় বৃদ্ধি পাবে। অযাচিত অর্থলাভ হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা। কথার দোষে অশান্তি সৃষ্টি। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। কোনও শুভ সংবাদ লাভ। কোনও মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ এবং দেবালয় ভ্রমণ যোগ। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও ব্যাপারে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের প্রথমে মনোমালিন্যের সৃষ্টি ও পরে প্রীতি বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : মাঝের কিছু সময় ছাড়া সম্পূর্ণ দিনটা প্রফুল্লতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। আপনার বিরুদ্ধ কোনও ঘটনা সাময়িক মনে দুঃখ দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ। কথার দোষে অশান্তির সৃষ্টি। কোনও দেবালয় ভ্রমণ। বন্ধু কর্তৃক সমাদৃত এবং কোথাও নিমন্ত্রিত হবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মনোমালিন্য দেখা দিলেও প্রেম প্রগাঢ় হয়ে উঠবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন। অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য। কৃতকর্মের জন্য প্রশংসালাভ। অপ্রত্যাশিত ভাবে অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। কোনও ঘটনায় মন আহত হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য জনিত সাময়িক অশান্তি ভোগ করতে হবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে। নতুন কোনও উৎসাহবর্দ্ধক যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান। কোনও নতুন বিষয় আলোকপাত করতে পারে। বস্তু কিংবা দ্রব্যলাভ। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি। কোনও কাজের জন্য প্রশংসা পাবেন। প্রণয়ক্ষেত্র কিছুটা আনন্দ ও উৎসাহ বৃদ্ধি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক মতবিরোধ ও অশান্তি দেখা দিলেও প্রেম জমজমাট হয়ে উঠবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না। কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে। কোনও ঝুট ঝামেলায় জড়ানো। কারও সমালোচনার পাত্র হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে। অকারণ অর্থ ব্যয় ও দেবালয় ভ্রমণ যোগ। গৃহে নতুন অতিথির আগমন ও আপনজনের উৎকণ্ঠা দেখা দেবে। টুকটাক রক্তপাত যোগ। শরীর মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তির মধ্যেও আনন্দ পাবেন।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। সাময়িক শারীরিক অসুস্থতা। মানসিক উদ্বেগেও চঞ্চলতা দেখা দেবে। কোনও দেবালয় ভ্রমণ হবে। নিজ গুণে সম্মানিত ও পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতিবৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৬টা ৫৯ মিনিটের মধ্যে। পুনরায় ৯টা ৩৩ মিনিট থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩০ মিনিট থেকে ৫টা ১১ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৪৮ মিনিট থেকে ৯টা ২ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ৩৩ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।
মাহেন্দ্রযোগ : দুপুর ১টা ৪৮ মিনিট থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৯টা ২ মিনিট থেকে ১০টা ৩২ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৮টা ২৯ মিনিট থেকে ১০টা ৫ মিনিটের মধ্যে। ১১টা ৪০ মিনিট থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ২টো ৩০ মিনিট থেকে ৩টে ৫৪ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App