Horoscope

আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা দেখা দিলেও আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। শরীর ও মনের উপর একটানা চাপ থেকে যাবে। চিত্ত চঞ্চলতা বাড়বে প্রবল। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। গৃহে নতুন ব্যক্তি কিংবা আত্মীয়ের আগমন ও ব্যয় বৃদ্ধি পাবে। কোনও যোগাযোগ কিংবা সংবাদ উৎফুল্লতা বৃদ্ধির সহায়ক হবে। প্রেমপ্রীতিরক্ষেত্র নৈরাশ্যজনক ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : দিনটা আনন্দদায়ক হলেও মধ্যভাগে মানসিক শান্তি ব্যাহত হবে। কেউ অকারণে দোষারোপ করবে ও ভুল বুঝবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কারও কথা রক্ষা করতে হবে। স্বজন বিষয়ে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে। হঠাৎ অর্থলাভ ও সাদা দ্রব্য লাভ হবে। উদ্বেগের মধ্যে আয় বৃদ্ধি ও কর্মক্ষেত্রে কোন নতুন ঝঞ্ঝাট দেখা দেবে। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। উপরওয়ালার বিরূপভাজন হতে পারেন। পূর্ব পরিচিতের সাথে যোগাযোগ ও গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। কিছু হারাতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্র নৈরাশ্যজনক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : কর্মক্ষেত্রে উৎসাহবর্দ্ধক কোনও যোগাযোগ আসবে। আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে। কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন। মানসিক চাপ সামান্য কমবে। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে যেতে পারেন। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন ঘটবে। প্রেম প্রীতির ক্ষেত্রে দিনটা উৎফুল্লদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : নিঃসন্দেহে কমবেশি আয় বৃদ্ধি পাবে তবে মানসিক দুশ্চিন্তা কমবে না। কর্মক্ষেত্রের পরিবেশ বাধা মুক্ত। অপ্রত্যাশিত কোনও সহযোগিতা কিংবা অর্থলাভ। কোনও ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে সাময়িক অশান্তি দেখা দিলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিবোধ করবেন। থাকবে মানসিক উদ্বেগ ও অশান্তি। দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে থাকবে হতাশাপূর্ণ। কারও সাথে অযথা অশান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে। গৃহের পরিবেশ অপ্রীতিকর হয়ে উঠবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে এমন কি সাময়িক বিচ্ছেদ আসতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। তবে সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন, করার আগে তলিয়ে দেখে নেবেন। পারিবারিক ও পারস্পরিক ঝুটঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন – নইলে মানসিক অশান্তিতে ভুগবেন। কোনও আনন্দ বর্দ্ধক যোগাযোগ। কারও সাথে মতবিরোধ। সামান্য আর্থিক উন্নতি। কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা আমেজহীনভাবে কাটবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ থাকলেও সামান্য আয় বাড়বে। কোনও সুযোগ অযাচিত ভাবে আসতে পারে। অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হবে। সব কিছুর মধ্যেই দৈহিক এবং মানসিক চাপ বর্তমান থাকবে। বুদ্ধি দোষে কোনও কিছু ক্ষতি। কোনও শুভ সংবাদলাভ। পারিবারিক ব্যাপারে মতবিরোধজনিত অশান্তি। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয়। দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে অনর্থক অশান্তির মধ্যেও প্রীতি বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কোনও কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি এবং কর্মক্ষেত্রে নতুন কোনও ঝামেলা বিব্রত করতে পারে। আর্থিক টান পড়বে তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি। কোনও শুভ কর্মে অংশগ্রহণ। কারও আমন্ত্রণ রক্ষা করা। কথার দোষে অশান্তি সৃষ্টি। অযথা কোনও ঝামেলা মনকে বিষণ্ণ করে তুলতে পারে। কর্মক্ষেত্রে কোনও নতুন যোগাযোগ ও অপ্রত্যাশিত কিছু অর্থলাভ হবে। প্রেমিক প্রেমিকাদের চাপা দুশ্চিন্তা কাটিয়ে দিনটা আনন্দ বৃদ্ধি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : কর্মক্ষেত্রে দিনটা নৈরাশ্যের সৃষ্টি করবে। হঠাৎ কোনও সমস্যা বা ঝামেলা দেখা দিতে পারে। সামান্য কিছু অর্থাগম হলেও আর্থিক টানাটানির অবসান ঘটবে না। কোনও সুসংবাদ পেতে পারেন। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি, অযথা অর্থব্যয়। পারিবারিক ব্যাপারে অশান্তি। কোনও নতুন যোগাযোগ। অযাচিত অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ। শারীরিক অস্বস্তি এবং কোনও ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপের মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : কর্মক্ষেত্র কিছুটা বিঘ্নিত হবে এবং অযথা উদ্বেগ বৃদ্ধি করবে। মানসিক চঞ্চলতাও বৃদ্ধি করবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব এবং আর্থিক দিক থেকে কিছুটা টান থেকে যাবে। শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন। নতুন ব্যক্তির সাথে পরিচয় ঘটতে পারে। কোথাও আমন্ত্রণ রক্ষা, অপ্রত্যাশিত কিছু অর্থাগম, কোনও আত্মীয় কিংবা বধূর গৃহে বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ প্রীতি বৃদ্ধি করলেও মানসিক অভাব থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : কর্মক্ষেত্রের কোনও একটা ব্যাপার নিয়ে প্রচ্ছন্ন দুশ্চিন্তা দিনের অধিকাংশ সময়কে বিকৃত করে তুলবে। আর্থিক টান থাকলেও অযাচিত কিছু অর্থ আসবে। শারীরিক দিক থেকেও কিছুটা অস্বস্তির ভাব দেখা দেবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার গ্রহণ। শুভ কর্মে অর্থ ব্যয় এবং কারও অনুরোধ রক্ষা করতে হবে। মানসিক চঞ্চলতা বর্তমান থাকবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : দিনটা বন্ধু ও আত্মীয়ের সান্নিধ্যে আনন্দের মধ্যেই কাটবে। শারীরিক অবনতির লক্ষ্মণ আছে। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থ আসবে। গৃহে কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। ধর্মভাব বৃদ্ধি পাবে। বেকারদের নতুন যোগাযোগ সম্ভাবনা। তীর্থ কিংবা দেবালয় ভ্রমণ হবে। প্রেমিকার সাথে যোগাযোগ ও কোনও শুভ সংবাদ আশা করতে পারেন।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৬টা ৫৯ মিনিটের মধ্যে। পুনরায় সকাল ১০টা ২৪ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৫০ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ১১টা ১৮ মিনিট থেকে ২টো ১৮ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : দুপুর ৩টে ৩১ মিনিট থেকে ৫টা ১৩ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৮টা ২৯ মিনিটের মধ্যে। দুপুর ২টো ৫২ মিনিট থেকে ৪টে ২৮ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৪১ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App