আজ দিনটা কেমন কাটবে ও শুভ সময়, শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।
মেষ রাশি : মানসিক শান্তি নষ্ট, কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক অবস্থা ও আয় গতানুগতিক। কোনও বয়স্ক ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন। কোনও সুযোগ নষ্ট হতে পারে। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। কথা রক্ষার্থে কোথাও যেতে হতে পারে। টুকটাক অর্থ হাতে আসবে। মনের উপর চাপ বৃদ্ধি। অকারণ সাংসারিক ঝামেলা দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ও মনোমালিন্যের সৃষ্টি হবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।
কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।
বৃষ রাশি : শুভাশুভ মিশ্রিত দিনটা। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। সামান্য অর্থোন্নতি হবে। পারিবারিক কলহ দেখা দেবে। বিশিষ্ট গুণ থাকলে সমাদৃত হবেন। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধু সান্নিধ্যে প্রীতিবৃদ্ধি ও কারও অনুরোধ রক্ষা করতে হবে। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি ও আত্মীয় গৃহে নিমন্ত্রিত হবেন। টুকটাক রক্তপাত ও কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মন্দির ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক মিলনের অভাব দেখা দিলেও প্রীতির সম্পর্ক মধুর করে তুলবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।
কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।
মিথুন রাশি : দিনটা সর্বাঙ্গীণ আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতির ক্ষেত্রেও শুভ। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও বিলাস দ্রব্য অথবা নতুন কিছু কেনাকাটা হবে। কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। বাইরে কোথাও যাওয়ার যোগাযোগ আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক প্রফুল্লতার মধ্যেই কাটবে দিনটা।
কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।
কর্কট রাশি : কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। নতুন কোনও দ্রব্যলাভ বা কেনাকাটা। কোনও খবর উৎসাহিত করবে। কোনও গুণের জন্য প্রশংসালাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। নিজ ভুলে অর্থ কিংবা কোনও দ্রব্যের অপচয় হতে পারে। নিকট ভ্রমণ যোগ। প্রেমের ক্ষেত্র প্রীতি বৃদ্ধি করবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।
কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।
সিংহ রাশি : কর্মক্ষেত্র থাকবে উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ। আর্থিক উন্নতির পক্ষেও অনুকূল দিনটা। কোনও উৎসাহ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্যের অপচয় হতে পারে। সামান্য কোনও ব্যাপারকে কেন্দ্র করে হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। বন্ধু সঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা দেখা দিতে পারে। প্রণয় মিলন মানসিক আনন্দ বৃদ্ধি করবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।
কন্যা রাশি : দিনটা আনন্দবর্দ্ধক হলেও সাময়িক কোনও ঘটনায় মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দেখা দেবে। দৈহিক দিক থেকে টুকটাক অসুবিধা লেগে থাকবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক উন্নতি। মানসিক চঞ্চলতা বৃদ্ধি। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। বন্ধুপ্রীতি ও যানবাহনাদিতে অর্থ ব্যয়। স্বার্থের পরিপন্থীতে কারও অনুরোধ রক্ষা। কোনও সুসংবাদ লাভ। নিজগুণে প্রশংসিত হবেন। নিকট ভ্রমণ যোগ। নতুন কোন দ্রব্য কেনাকাটা হবে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির মধ্যেও প্রণয় সম্পর্ক অটুট থাকবে।
কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।
তুলা রাশি : মানসিক চঞ্চলতা ও অস্থিরতার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। কর্ম ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য সমাদর। কোনও হওয়া কাজে অযথা বিলম্ব। মানসিক উত্তেজনার বশে অশান্তি সৃষ্টি। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। কোনও ব্যাপারে কথার খেলাপ। কোনও কাজকর্মে ভুল হতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে প্রীতি সত্ত্বেও মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।
কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।
কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।
বৃশ্চিক রাশি : শরীর ও মনের উপর সামান্য চাপ পড়বে। কোনও প্রীতির সম্পর্কে বাধার সৃষ্টি হতে পারে। অর্থাগমের পথ প্রশস্ত হলেও কর্মক্ষেত্র উদ্বেগ সৃষ্টি করবে। গুরুজন স্থানীয়ের অপ্রীতিভাজন হবেন। কোনও যোগাযোগ অযথা বিলম্বিত হবে। প্রত্যাশিত অর্থাগমে বাধা। ঘনিষ্ঠ কারও সাথে বাদানুবাদে লিপ্ত হবেন। চিত্তচঞ্চলতা ও মানসিক অশান্তি বৃদ্ধি। পরিচিতের কারণে অর্থ ব্যয়। কারও অনুরোধ রক্ষা। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। নিকট ভ্রমণ যোগ। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে, তবে বিচ্ছেদ আসবে না।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।
কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।
ধনু রাশি : সমস্ত কাজই এলোমেলোভাবে এগিয়ে চলবে। কর্মক্ষেত্র সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি করবে। মানসিক দুশ্চিন্তা ও চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। হঠাৎ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা জন্মাবে। কারও সাথে অযথা কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রিয়জন ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।
কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।
মকর রাশি : দেহ ও মনের উপর চাপ বাড়বে তবে দিনটা আনন্দ বর্দ্ধক। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থলাভ, নিজ গুণে সমাদৃত হওয়া, কারও কথা রক্ষা, স্বজন বিষয়ে সাময়িক মানসিক উদ্বেগ এবং অনিচ্ছা সত্ত্বেও কোথাও যেতে পারেন। সামান্য কোনও কারণে পারিবারিক অশান্তি এবং বন্ধু কিংবা আত্মীয় প্রীতিতে অর্থব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি আনন্দদায়ক।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।
কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।
কুম্ভ রাশি : সর্বাঙ্গীণ সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বর্তমান থাকলেও দেহ ও মনের উপর চাপ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি হবে। বন্ধু কিংবা আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হবে। কোনও প্রচেষ্টায় ব্যর্থতা, অনিচ্ছা সত্ত্বেও কারও অনুরোধ রক্ষা। হঠাৎ কোনও কারণে মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও প্রীতির সম্পর্কে বাধা এবং কারও অপ্রীতি ভাজন হবেন। শরীর চলনসই। প্রেমপ্রীতির আন্তরিকতা বর্তমান থাকবে।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।
কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।
মীন রাশি : স্বল্পকালীন মানসিক বিব্রতভাব দেখা দিলেও দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সৃষ্টিমূলক কর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র শুভ। আয় বাড়বে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে যোগদান করতে হতে পারে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কোনও শুভ সংবাদ পাবেন। গৃহে কিছু সাজসজ্জার দ্রব্য আসবে। প্রেমিক প্রেমিকাদের সময় শুভ। কোনও শুভকর্ম প্রচেষ্টায় দিনটা পরিত্যাগ করুন, দিনটা মানসিক অস্বস্তির ও কার্যনাশের।
কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।
কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।
আজকের সময়সূচী :
অমৃতযোগ : সকাল ৬টা ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় ৭টা ৫০ মিনিট থেকে ১০টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৮ মিনিট থেকে ২টো ৪১ মিনিটের মধ্যে। পুনরায় ৪টে ২৪ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুনরায় রাত্রি ৭টা ৩৬ মিনিট থেকে ৯টা ৬ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩ মিনিট থেকে ৩টে ৪৭ মিনিট পর্যন্ত।
মাহেন্দ্রযোগ : রাত্রি ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ১৯ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৪৭ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।
বারবেলা : সকাল ৮টা ২৯ মিনিট থেকে ১১টা ৪১ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ৮টা ৫৪ মিনিট থেকে ১০টা ১৮ মিনিটের মধ্যে।

