Horoscope

আজ মনসা পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

আজ দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

মেষ রাশি : ছোটখাটো ঘটনা সাময়িক উদ্বেগসূচক হলেও দিনটা আনন্দবর্দ্ধক। অযাচিত অর্থলাভ। গৃহে অতিথির আগমন ব্যয় বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। আয়ের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়বে। শরীর ও মনের উপর চাপ পড়বে। কোনও কথায় অযথা বচসার সৃষ্টি হতে পারে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা কিছুটা মানসিক উদ্বেগ ও মনোমালিন্যের সৃষ্টি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গল ও শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাঁপা ফুল, না পেলে জবা আর সুমিষ্ট পাকা ফল যা মন চায় নিয়ে পুজো দিন, দেখবেন দারুণভাবে বিপদআপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে।

কি রঙের পোশাক পরবেন : সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল, গোলাপি, হালকা নীল বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন। সাদাও চলবে। যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনও একটা করলে দেহ, মন সার্বিক ভালোই হবে।

বৃষ রাশি : দিনটা শুভাশুভ মিশ্রিত। শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎলাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। আয় সামান্য বাড়বে ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। কোনও আশা বাস্তবায়িত হওয়ার পূর্বে আশাভঙ্গ করবে। সম্মান বৃদ্ধি ও কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। কোনও পদস্থ ব্যক্তির আনুকূল্যলাভ হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে ভুল বোঝাবুঝি ও বচসার সৃষ্টি হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে যে সব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তার বহুলাংশেই নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

মিথুন রাশি : উল্টোপাল্টা ঝামেলা মানসিক শান্তি নষ্ট করতে পারে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। প্রেমিক প্রেমিকাদের পক্ষে দিনটা মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটবে।

কি করলে একটু ভালো থাকবেন : একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।

কি রঙের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক। সারাদিন, প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে আসবে সাফল্য। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো।

কর্কট রাশি : কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝঞ্ঝাট দেখা দেবে। অর্থাগমের পথ সুপ্রসন্ন। গৃহে বা বন্ধু স্থানীয় কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

Rashifal App

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

সিংহ রাশি : শারীরিক ও মানসিক উৎকণ্ঠাসহ কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ। কোনও নতুন সমস্যা সৃষ্টি। আশাতীত অর্থলাভে বাধা কিন্তু ব্যয় বাড়বে প্রবল। পারিবারিক কিংবা পরিচিতের ব্যাপারে অশান্তি ও দুর্ভাবনা দেখা দেবে। অপ্রত্যাশিত সামান্য অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে। কোনও পরিকল্পনায় আশাহত। হঠাৎ কোনও ঘটনায় মন ক্ষুব্ধ ও উত্তেজনা দেখা দিতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে গতানুগতিক মানসিক মিলনের অভাব ও দুশ্চিন্তা বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহমনে অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতির হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

কন্যা রাশি : কর্মক্ষেত্রের যোগাযোগগুলো উৎসাহিত করবে। অর্থলাভের পক্ষে অনুকূল দিন। বাঁধা মাইনের চাকুরিয়াদেরও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রিয় ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কথা রক্ষার্থে অর্থব্যয়। অন্যের গৃহে হঠাৎ আতিথ্য গ্রহণ। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। গৃহে পরিচিতের আগমন। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। ঝোঁকের বশে কারও গৃহে বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপের মধ্যেও দিনটা প্রীতিবৃদ্ধি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি শনিবার নটা সাদা ফুল (টগর বাদে) আর কলা বাদে একটা ফল যে কোনও প্রতিষ্ঠিত কালীমন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন, দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই, দেহমনের অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

তুলা রাশি : শুধু শরীর সম্পর্কে সতর্ক থাকলেই চলবে। আয় বাড়বে নিঃসন্দেহে। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে বাধামুক্ত। দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। পুরনো বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নিজ দোষে কোনও কিছু ক্ষতি। কোনও পুরনো ব্যাপারকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি। ধর্মালোচনা বৃদ্ধি। কারও সহায়তালাভ। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে আন্তরিকতা ও স্পর্শকাতরতা বৃদ্ধি পাবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্র সম্পর্কে উদ্বেগ থাকলেও টুকটাক অর্থাগম অব্যাহত থাকবে। সামান্য আয় বৃদ্ধি পাবে। মানসিক চাপ কিছুটা কমবে। দেহ কোনওরকম চলনসই। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সংবাদে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সম্মানিত। ধর্মালোচনা বৃদ্ধি এবং কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। হঠাৎ কোথাও বেড়াতে যাবেন। সঙ্গে প্রেমিকও যাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দিন। সারা বছরের অনেক বাধা বিপত্তি কাটবে। শারীরিক অস্বস্তি কাটবে। উটকো ঝামেলা যাবে। মনে অনেক স্বস্তি আসবে।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

ধনু রাশি : পূর্বের তুলনায় মানসিক চাপ কমলেও শরীর সম্পর্কে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। টুকটাক অর্থাগমে বাধা নেই। গৃহে অতিথির আগমন। কোন ব্যাপারে বচসা। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সমাদর। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। হঠাৎ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ সাময়িক মানসিক বিষণ্ণতার সৃষ্টি করলেও মোটামুটি আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে।

কি রঙের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।

মকর রাশি : বাহ্যিক আনন্দ প্রকাশ পেলেও মানসিক শান্তির অভাব, শারীরিক অস্থিরতা ও পারিবারিক ব্যাপারে একটা প্রছন্ন দুশ্চিন্তা মনকে বিষাদাচ্ছন্ন করে রাখবে। আয় যাই থাকুক না কেন ব্যয় বাড়বে প্রবল। কর্মে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনও শুভকর্মে অর্থ ব্যয় এবং অযাচিত কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে। কোনও সুসংবাদ লাভ, ধর্মালোচনা বৃদ্ধি, হঠাৎ কোনও ব্যাপারে মানসিক প্রশান্তি নষ্ট ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে (পাওয়া যায় কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে) সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এক বছর এ কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য।

কি রঙের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি : শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা অস্বস্তি বোধ করবেন। কর্মক্ষেত্র চলনসই। ব্যয় অতি মাত্রায় বৃদ্ধি পেলেও অর্থাগমে বাধা নেই। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। কোনও সুসংবাদলাভ। অযাচিত অর্থ কিংবা দ্রব্য প্রাপ্তি, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। তবে সমস্ত কর্মের মধ্যেই বর্তমান থাকবে প্রবল চঞ্চলতা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য ও মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

মীন রাশি : পূর্বের কোনও ঘটনার জের দিনটায় অকারণ মনোমালিন্যের সৃষ্টি করবে। বন্ধু কিংবা প্রিয়জনের সাথে বিবাদ দেখা দিতে পারে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করতে হবে। ধর্মালোচনা বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা শুভ। আত্মীয়ের কারণে অযথা ব্যয় হবে। কর্মচাপ বৃদ্ধি পাবে। কোনও সুসংবাদ পাবেন । দেবালয় ভ্রমণ হবে। কোনও গুণের জন্য আদৃত ও সম্মানিত হবেন। প্রেমিকার সঙ্গে যোগাযোগ ও স্বল্পকালীন ভ্রমণ হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয়। সঙ্গে দক্ষিণা কিছু পয়সা। সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

কি রঙের পোশাক পরবেন : সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে। ওই দুটো রঙের যে কোনওটাই বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন।

আজকের সময়সূচী :

অমৃতযোগ : সকাল ৭টা ৫১ মিনিট থেকে ১০টা ২৪ মিনিটের মধ্যে। পুনরায় ১২টা ৫৭ মিনিট থেকে ২টো ৩৯ মিনিটের মধ্যে। পুনরায় ৩টে ৩০ মিনিট থেকে ৫টা ১১ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৬টা ৪৮ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৯টা ২ মিনিট থেকে ১১টা ১৭ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ৩৩ মিনিট থেকে ৩টে ৩ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৮টা ২৯ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ১৬ মিনিট থেকে ২টো ৫২ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ৭টা ২৮ মিনিট থেকে ৮টা ৫২ মিনিটের মধ্যে।

Show Full Article
nilkantho.in App